Main Menu

August, 2016

 

জঙ্গিবাদ নিমূর্লে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:: আল মামুন সরকার

আশুগঞ্জের শরিফপুর ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী শান্তি সমাবেশ ৬ আগষ্ট শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়ায় শরিফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ইউনিয়নবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান পশ্চিম অঞ্চলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শরিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জRead More


ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী আটক ।৬ মাসের কারাদণ্ডকারাদণ্ড

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক লাবনী আক্তার (২০) নামে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা এ রায় দেন। এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক লাবনী রাজধানীর দক্ষিণখান এলাকার আসাদুল ইসলামের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদেরRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভূমি জবরদখল:: ডা: ডিউক চৌধুরী ও ডা: এঞ্জেলা চৌধুরীর অবৈধ ইমারত নির্মাণে নোটিশ

ষ্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মালিকানাধীন পশ্চিম পাইকপাড়া মৌজাস্থিত পুকুরের উপর অনুমোদিত নক্সার সাইট প্ল্যান বহির্ভূত ইমারত নিমার্ণ কাজ চালানোয় ডা: ডিউক চৌধুরী এবং ডা: এঞ্জেলা চৌধুরীকে কেন তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবেনা তা ৭ দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য বলা হলো” মর্মে নোটিশপত্র দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। তবে, নোটিশ প্রাপ্তির পরও নির্মাণ কাজ চালু রয়েছে। গত ৪ আগষ্ট স্বাক্ষরিত ও প্রেরিত এবং দায়ী ২ ডাক্তারের পক্ষে ঐ দিনই কাজ দেখার দায়িত্বে থাকা মো: আবুল খায়ের স্বাক্ষরিত প্রাপ্তি স্বীকার লিখিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীর প্রদত্ত স্মারক নংRead More


আশি বছরের বৃদ্ধের মতো শিশু বায়জিদকে হাসপাতালে ভর্তি

মাগুরায় বিরল রোগে আক্রান্ত শিশু বায়জিদ শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়জিদের বয়স মাত্র চার বছর হলেও, তার শরীরের আশি বছরের বৃদ্ধের মতো দেখায়। কিন্তু তার চাহনি, অঙ্গভঙ্গি অনেকটা বৃদ্ধ মানুষের মতো। শরীর এর মধ্যেই কুঁজো হয়ে গেছে। ঝুলে পড়েছে শরীরের চামড়া। ডাক্তারদের ধারণা, অত্যন্ত বিরল এবং জটিল কোন জেনেটিক রোগে আক্রান্ত বায়জিদ। এ ধরণের বিরল ‘জেনেটিক ডিজঅর্ডারে’ আক্রান্ত আরও একশোর বেশি শিশু আছে বিশ্বের বিভিন্ন দেশে। ডাক্তারি ভাষায় এর নাম ‘প্রোজেরিয়া’ বা ‘হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম’। মূলত এই রোগে আক্রান্তরা দ্রুত বুড়িয়ে যেতে থাকে, স্বাভাবিকের চেয়ে প্রায়Read More


তরুণ সমাজের ঐক্যই পারে দেশকে রক্ষা করতে – পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

খেলাঘর জেলা কমিটির উদ্যোগে শনিবার থেকে মাসব্যাপি মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারন জ্ঞান প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম দিনে শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। মেডিকেল কলেজের নওশীন গ্যালারিতে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর আসরের জেলা সভাপতি ডা. মো. আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নায়ার কবির,অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ,Read More


বিজয়নগরে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: মাদক উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ লক্ষীপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ করিমুল হক এর নেতৃত্বে আনুমানিক ভোর ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খোকনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া আলীনগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একই উপজেলার রাজাপুর এলাকায় সকাল ৮টায় অপর এক অভিযানের মাধ্যমে ০৭ বোতল স্কফ সিরাপ এবং ২০ বোতল ফেনসিডিলসহ ০১টি সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করেছে বিজিবি।Read More


মুস্তাফিজুরের কাঁধে অস্ত্রোপচার করবেন সচিনের সার্জন

সাসেক্সে মুস্তাফিজুরকে খেলতে পাঠানোটা সিদ্ধান্ত কি ভুল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র? কাঁধের ছোট-খাট চোট নিয়ে,পাঁজর আর কুঁচকির ব্যথা নিয়েও তেমন সমস্যা হয়নি, বিশ্রাম দিয়ে দিয়ে খেলতে পেরেছেন মুস্তাফিজুর। ১ কোটি ৪০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দারাবাদে বিক্রি হয়ে মাতিয়েছেন আইপিএল। ফর্মের তুঙ্গে থাকা ফিজের আগামী নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় অঙ্কের আয় হওয়া নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশেও ছিল অফার। অক্টোবরে দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ, ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ম্যাচ ফি থেকে অন্তত ১৫ লাখ টাকা ম্যাচ ফি আয়ের নিশ্চয়তাও ছিল। অথচ, সাসেক্সে খেলতেRead More


সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্ঠিত না হলে জঙ্গীবাদ দমন হবে না—ইসলামী অান্দোলন বাংলাদেশ

ইসলামী অান্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ বলেছেন, দেশে পাঠ্যসূচি ইসলামভিত্তিক ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা না হলে জঙ্গিবাদ দমন হবে না । তাঁরা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাস নির্মূল করতে হবে, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে কখনো সন্ত্রাস বন্ধ হবে না বরং সন্ত্রাস বাড়বে ছাড়া কমবে না । সন্ত্রাস বা জঙ্গিবাদ দমন করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে । সন্ত্রাস, জঙ্গীবাদের বিরোদ্ধে ও বিতর্কিত শিক্ষানীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষাঅাইন এবং সর্বনাশা হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী সিলেবাস বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী অান্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অায়োজনে শুক্রবার বেলা ১১ টায় বিক্ষোভRead More


ব্রাহ্মণবাড়িয়া সদরে অটোরিকশার চাপায় সাত বছরের সায়মার প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সায়মা (০৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুঁতিয়ারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা একই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ঘটনাস্থল থেকে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার মুঠোফোনে বলেন, দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা মজলিশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি সুঁতিয়ারা গ্রামে বাড়ির পাশের সড়কে দাঁড়ানো শিশু সায়মাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সায়মা। পরে অটোরিকশা চালক সায়মাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথাRead More


আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাত হারালো শিশু, বাবা-মায়ের খোঁজ মেলেনি, সহযোগিতা প্রয়োজন

ঢাকা-চট্টগ্রাম রেলরুটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে এক শিশুর হাত কাটা পড়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটি তার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে জেলা সদর হাসপাতাের সার্জরী বিভগে রাখা হয়েছে। তবে তার বাবা মায়ের খোঁজ না পাওয়ায় হাসপাতালে অসহায় জীবন-যাপন করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে-বিকেলে নয়াদিল এলাকায় শিশুটি চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যায়। এতে ট্রেনের নিচে ওই শিশুর ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেRead More


This site is protected by wp-copyrightpro.com