Main Menu

July, 2016

 

সুন্দর সীমান্ত সম্পর্ক চাই দু’দেশের মধ্যে:: আগরতলায় বিজিবি – বিএসএফ বৈঠকে অভিমত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ইন্দু-বাংলা ত্রিপুরা সীমান্তে অপরাধ নিয়ে আগরতলায় শুরু হয়েছে বিএসএফ এবং বিজিবির আইজি পর্যায়ের বৈঠক৷ শালবাগানস্থিত বিএসএফ এর কর্য্যালয়ে রবিবার থেকে শুরু হয়েছে এই বৈঠক৷ চলবে ২৭ জুলাই পর্যন্ত৷ বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারীকরা ত্রিপুরা সীমান্তে নানা ধরনের অপরাধ এবং জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন৷ প্রথম দিনে দুই দেশের প্রতিনিধিরা জমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ পাশাপাশি এই বৈঠকে আলোচনা হবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথভাবে কিছু কর্মসূচী চূড়ান্ত করা নিয়েও৷ এদিন সকালে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টRead More


হাজী মমিনুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক

টি.এ. রোডের প্রবীণ ব্যবসায়ী হাজী মমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু।প্রেস রিলিজ


ইউএনও’র সুপারিশ, তবু ছয় মাস ধরে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা সরকারী প্রতিষ্ঠান!!

এস.এম.বদউিল আশরাফ,নাসরিনগর:: জেলার নাসিরনগরে ১২৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২ টিতেই বিদ্যুৎ সংযোগ নেই। যার কারণে অফিসিয়াল কাজ থেকে শুরুকরে পাঠদানও ব্যাহত হচ্ছে মারাতœক ভাবে। এবং মেঘলা আকাশ হলে অন্ধকারের মধ্যেই চালাতে হয় শ্রেণি কার্যক্রম। এমনকি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের অন্যতম কার্যক্রম বিদ্যুৎ নির্ভর মাল্টিমিডিয়ার সাহায্য ক্লাস নেওয়া ও আধুনিক স্যানিটেশন সমৃদ্ধ ওয়াশ ব্লকও চালু করা সম্ভব হচ্ছে না। এতে সরকারি উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছে নাসিরনগরে ৭২ টি সরকারী প্রাথমকি বদ্যিালয়রে প্রায় পঞ্চাশ হাজার কোমলমতী শিক্ষার্থী। যার ফলে ব্যাহত হচ্ছে আধুনিক শিক্ষা কার্যক্রম। বিদ্যুৎ সংযোগ না থাকায় ওইসব বিদ্যালয়েরRead More


কসবায় জঙ্গি ও সস্ত্রাস প্রতিরোধে মানববন্ধন

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িযার কসবায় জঙ্গি সস্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও হিউম্যান রাইট্স রিভিউর উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও হিউম্যান রাইট্স রিভিউর কসবার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,রাসেল সরকার প্রমুখ। র‌্যালীর শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। মানবন্ধনে কলেজ ছাত্র,ছাত্রীসহ পেশাজীবি মানুষ অংশRead More


ওমর ফারুকের চার’সন্তানের আকুতি ‘তুমি ফিরে এসো বাবা, আমরা কিছুই চাই না’ ॥ স্বামী হারানোর শোকে পাথর স্ত্রী জোৎনা

সরাইল প্রতিনিধি :: চার’সন্তান নিয়ে এখন শোকে পাথর হয়ে গেছেন জোৎনা বেগম। স্বামী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার ওমর ফারুককে হারিয়ে চার’সন্তানের মুখের দিকে তিনি তাকাতে পারছেন না। কাঁদতে কাঁদতে চোখের পানিও যেন শুকিয়ে গেছে। দলে দলে লোকজন আসছেন। জানাচ্ছেন সান্ত¦না। কিন্তু সব সান্ত¦নাই যেন আজ মূল্যহীন। পৃথিবীর কোন সান্ত¦নাই আজ স্বামী হারানোর এ শোক থামাতে পারে না। তাই তো ক্ষণে ক্ষণে কাঁদছেন। স্বামীকে ফিরে পাবার আকুতি জানাচ্ছেন। তার এ আকুতি দেখে যেন থেমে থাকেনি প্রকৃতি। স্বামী হারানো জোৎনা বেগম এর সাথে আকাশও যেন সারাদিন কেঁদেছে। নিখোঁজ ওমর ফারুকেরRead More


টিকিট কালোবাজারী মুক্ত করতে আ্জও পুলিশের অভিযান, অভিযান অব্যাহত থাকবে—- ওসি মোঃ মঈনুর রহমান

রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারী গ্রেফতারে সাড়াশি অভিযান পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈনুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সম্পূর্ণ টিকিট কালোবাজারী মুক্ত করতে সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রেণ ভ্রমণকারী যাত্রীরা যাতে নির্বিঘ্নে টিকিট সংগ্রহ করে ট্রেণে ভ্রমণ করতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান সফল করতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো বলেন, রেলওয়ে ষ্টেশনের কিছু অসাধু কর্মচারী টিকিট কালোবাজারীর সাথে যুক্ত রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে অভিযোগগুলো খতিয়ে দেখাRead More


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ গাঁজাসহ ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সকাল আনুমানিক সাড়ে ৬টায় ৮ কেজি গাঁজা এবং ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া বিকাল সাড়ে ৩টায় গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে কসবা উপজেলার সেতামোড়া এলাকায় অপর এক অভিযানে ১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য তিন লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা। তবে এইসব অভিযানেRead More


গরমে প্রাণ জুড়াবে ঠান্ডা ঠান্ডা ফালুদা

অনলাইন ডেস্ক: গরমে ঠান্ডা যে খাবারগুলো খাওয়া হয়, তার মধ্যে ফালুদা অন্যতম। রেস্টুরেন্টে গেলে অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। বরফ, আইসক্রিম জেলটিনের সম্বনয়ে ফালুদা খেতে দারুন লাগে। মজাদার এই খাবারটি আপনি চাইলে এখন ঘরে তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রয়োজন পড়বে না খুব বেশি উপাদানের। আসুন তাহলে ফালুদা তৈরির সহজ রেসিপিটি জেনে নিই। উপকরণ: ২-৩ টেবিল চামচ সিরাপ ১ চা চামচ সাবুদানা ১ কাপ নুডলস ২ কাপ দুধ আইসক্রিম স্ট্রবেরী জেলি প্রণালী: ১। প্রথমে একটি প্যানে দুধ জ্বাল দিন। জ্বাল দেওয়ার সময় বার বার নাড়তে থাকুন, যাতে দুধRead More


ব্রাহ্মণবাড়িয়া বিশিষ্ঠ ব্যবসায়ী সুনিল সাহার পরলোক গমন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রী পাড়া নিবাসী ও মহাদেব পুট্টির সাহা শিল্পালয়ের মালিক প্রবীন স্বর্ণ ব্যবসায়ী সুনিল সাহা গত শনিবার বিকেলে ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক গমন করেন। মৃত্য কালে তার বয়স হয়েছিল ৭২বছর তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে দীর্ঘ দিনের সতির্থ ব্যবসায়ী ও আত্মীয় স্বজনরা তাকে একনজর দেখতে তার বাস ভবনে ছুটে যান মৃত্যকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। রোববার ভোর রাতে মেড্ডা শ্বাশানে তার সৎ কাজ সম্পন্ন হয়। সুনীল সাহার মৃত্যুতে শিহাব উদ্দিন বিপুর শোক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতিRead More


৮০০ পিছ ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ সোহাগ রানা সঙ্গীয় ফোর্সসহ ২৪/০৭/১৬ইং তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। সাইদুল ইসলাম প্রঃ সাইফুল (২৩) ২। আতিকুর রহমান আতিক (২৬) উভয় পিতা-মৃত দুধ মিয়া সাং-দক্ষিণ তারুয়া থানা-আশুগঞ্জ বর্তমানে পূর্বমেড্ডা তিতাসপাড়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ৮০০ (চারশত) পিছ ইয়াবা ট্যাবলেট-সহ অত্র থানাধীন পূর্বমেড্ডা তিতাসপাড়া মিনারা বেগম স্বামী-ফরিদ মিয়ার ৫ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ৪র্থ তলার ফ্ল্যাটের ভিতরে দক্ষিণ পাশের থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধেRead More


This site is protected by wp-copyrightpro.com