ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ গাঁজাসহ ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার
[Web-Dorado_Zoom]

অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সকাল আনুমানিক সাড়ে ৬টায় ৮ কেজি গাঁজা এবং ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া বিকাল সাড়ে ৩টায় গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে কসবা উপজেলার সেতামোড়া এলাকায় অপর এক অভিযানে ১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য তিন লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা। তবে এইসব অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। [প্রেস বিজ্ঞপ্তি]
« গরমে প্রাণ জুড়াবে ঠান্ডা ঠান্ডা ফালুদা (Previous News)
(Next News) টিকিট কালোবাজারী মুক্ত করতে আ্জও পুলিশের অভিযান, অভিযান অব্যাহত থাকবে—- ওসি মোঃ মঈনুর রহমান »



















