Main Menu

July, 2016

 

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন:: ৪৯০ পিচ BUPRENORPHINE INJECTION ও ৪৫ বোতল হুইস্কি আটক

প্রেস বিজ্ঞপ্তি:: ০১ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৯০ পিচ নেশা জাতীয় BUPRENORPHINE INJECTION জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া কসবা উপজেলার বাগানবাড়ী এলাকায় রাত ৮টায় চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে। আটককৃত এইসব মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ একচল্লিশ হাজার টাকা। তবে এইসব অভিযানে কাউকে গ্রেফতারRead More


ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সকল ক্ষেত্রেই প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা পালন করছে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

প্রেস ক্লাবে  দোয়া ও ইফতার মাহফিল জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ঐতিহ্যের ধারায় সকল ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ করে যাচ্ছে। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধতা, সম্প্রীতি, পেশাগত উন্নয়নে এ ক্লাব সারা দেশেই এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, সাংবাদিকরা ভাল কাজে উৎসাহ দেবেন এবং ভূল যা হয় তা গঠনমূলকভাবে লিখবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকসহ সকল মহলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ১লা জুলাই শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। প্রেস ক্লাব মিলনায়তনেRead More


দৈনিক তিতাসকণ্ঠ’র জেনারেল ম্যানেজার সুজিত বণিক খোকনের শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান উমেশ চন্দ্র বণিকের ৪র্থ পুত্র ও দৈনিক তিতাসকণ্ঠ পত্রিকার জেনারেল ম্যানেজার সুজিত বণিক খোকনের শ্রাদ্ধক্রিয়া ও পারলৌকিক অনুষ্ঠানাদি গতকাল শুক্রবার শুক্রবার শহরের দক্ষিণ কালীবাড়ি প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধকার্য পরিচালনা করেন অচীন্ত চক্রবর্তী। এ সময় তার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। এছাড়া আজ শনিবার রাত ৯টায় টি.এ রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে শ্রাদ্ধভোজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বর্গীয় সুজিত বণিক খোকনের ভাতিজা সজীব বণিক পাপন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সুজিত বণিক খোকন গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ১১টায় বণিকপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাসRead More


কসবায় ইফতারিকে কেন্দ্র করে একজন নিহত গ্রেফতার ২জন

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা বিনাউটি ইউপি মজশিলপুর গ্রামের উওর পাড়ায় ইফতারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটি এবং এক সময় তা মারাত্মক আকার ধারন করে। এ সময় একই মহল্লার প্রতিপক্ষের রড়ের আঘাতে একজন মাথা ফেটে যায় এবং বাকি দুইজন গুরুতর আহত হয়। মাথায় রডের আঘাতের ফলে প্রচন্ড রক্ত ক্ষণে আহত অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল মোর্শেদ মিয়া (৫০) কে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঐখানে ওনার মৃত্যু ঘটে। ঘটানাটি ঘটেছে গত ৩০ জুন ইফতারের সময়। ইতি পূর্বেও প্রতিপক্ষ সুবর গংদের সাথে মারামারির ফলে কসবা থানায় নিহতর ভাই হারুন মিয়া বাদি হয়ে একটি মামলাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জুমাতুল বিদা পালিত, হাজারো মানুষের ঢল

সংবাদদাতা :: শুক্রবার সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও জুমাতুল বিদা পালিত হয়েছে। জেলার মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভীড় । আজ ছিল ২৫ রমজান। এবছরের রমজানে এটিই শেষ জুমা। এমনিতেই মুসলমানদের নিকট জুমার দিন অত্যন্ত তাৎপর্য। রমজান মসের কারণে এবং বিশেষকরে শেষ জুমার নামাজের দিন হওয়ার কারণে আরো বেশী তাৎপর্যপুর্ণ মনে করা হয়। জুমাতুল বিদায় মসজিদগুলোকে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। রমজানের শেষ জুমার দিনকে আলকুদস দিবস হিসেবে পালন করা হয়। মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দস ইহুদীদের দখলমুক্ত করার জন্য প্রতীকী দিবস হিসেবে এইRead More


প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথাটি সঠিক না ,ইহা মিথ্যাচার- কসবায় আইনমন্ত্রী

কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে ২৫ রমজান শুক্রবার সন্ধ্যায় কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কসবা পৌরসভার নবাগত মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণলালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আনিসুল হক এমপি। ঢাকা বিশ্ব বিদ্যালয় এক স্বরণীকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিযাউর রহমানের নাম প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথাটি সঠিক না ,ইহা মিথ্যাচার। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়াRead More


এনটিভি”র ১৪বছরে পদার্পন উপলক্ষে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় নানাকর্মসূচী

সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগানকে ধারন করে ৩ জুলাই রবিবার দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি ১৪ বছরে পদার্পন করতে যাচ্ছে। এনটিভি”র এই গৌরবময় সুদীর্ঘ যাত্রায় দর্শকদের কাছে থেকে এনটিভিকে অনুপ্রানিত করেছে,সাহস জুগিয়েছে এবং সুদৃঢ় করেছে প্রত্যয়। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতেও আপনাদের প্রেরনা অকুন্ঠ সমর্থন অব্যাহত থাকবে। এবারই প্রথম দেশবাসীকে সাথে নিয়ে জোড়া উৎসবের আনন্দ উদ্যাপন করবে এনটিভি। এই উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায়ও নানাকর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালী ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।বিশেষ অতিথিRead More


অসহায় ও গরীব শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও গরীব শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে একটি সংগঠন। শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে ‘আলোর পথে’ নামের একটি সংগঠনের উদ্যোগে ও ইনসাফ যুব সংগঠনের সহযোগীতায় এসব পোষাক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। সংগঠনের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইনসাফ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল বাশার, আলোর পথে সংগঠনের সহসভাপতি ডা. নুরুল হুদা পাবেল। সংগঠনের সদস্য মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতRead More


কসবায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুরশিদ মিয়া নামের এক ব্যক্তি নিহত ও তাঁর দুই ভাই আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় মজলিশপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত মুরশিদ মিয়া (৫০) উপজেলার মজলিশপুর গ্রামের জয়দুল হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মুরশিদ মিয়ার বড় দুই ভাই হারুন মিয়া (৬৬) ও মোস্তু মিয়া (৬০)। তাঁদের মধ্যে মোস্তু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কসবা থানায় হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে মজলিশপুর গ্রামের সুদনRead More


This site is protected by wp-copyrightpro.com