Main Menu

এনটিভি”র ১৪বছরে পদার্পন উপলক্ষে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় নানাকর্মসূচী

[Web-Dorado_Zoom]

ntv
সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগানকে ধারন করে ৩ জুলাই রবিবার দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি ১৪ বছরে পদার্পন করতে যাচ্ছে। এনটিভি”র এই গৌরবময় সুদীর্ঘ যাত্রায় দর্শকদের কাছে থেকে এনটিভিকে অনুপ্রানিত করেছে,সাহস জুগিয়েছে এবং সুদৃঢ় করেছে প্রত্যয়। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতেও আপনাদের প্রেরনা অকুন্ঠ সমর্থন অব্যাহত থাকবে।

এবারই প্রথম দেশবাসীকে সাথে নিয়ে জোড়া উৎসবের আনন্দ উদ্যাপন করবে এনটিভি। এই উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায়ও নানাকর্মসূচী গ্রহন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালী ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো:মিজানুর রহমান পিপিএম,পৌর মেয়র বেগম নায়ার কবীর,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গির আলম, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম,জেলা নাগরিক কমিটির সভাপতি ডা:মো:বজলুর রহমান, জেলা বিএমএ”র সাধারন সম্পাদক ডা.মো:আবু সাঈদ ।

এতে সভাপতিত্ব করবেন ব্রহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ এস এম শফি উল্লাহ॥

অনুষ্ঠানে সকলকে সবান্ধব উপস্থিত থাকতে সাদর অমন্ত্রন জানিয়েছেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার ষ্টাফ রিপোর্টার শিহাবউদ্দিন বিপু।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares