Main Menu

June, 2016

 

বাংলাদেশের শ্রোতাদের টার্গেট করে ভারতের রেডিও অনুষ্ঠান, বসানো হয়েছে শক্তিশালী ১০০০ কিলোওয়াটের ট্রান্সমিটার_ বিবিসি

কেবলমাত্র বাংলাদেশের শ্রোতাদের টার্গেট করে ভারতের রাষ্ট্রীয় বেতার সংস্থা আকাশবাণী এক নতুন বেতার সার্ভিস শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের হুগলিতে এক শক্তিশালী ট্রান্সমিটারও বসানো হয়েছে। ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর প্রধান নির্বাহী জহর সরকার জানিয়েছেন, তাদের এই সম্প্রচারের লক্ষ্য বাংলাদেশের মানুষের সঙ্গে বোঝাপড়া বাড়ানো। তবে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের মানুষদের একাংশের মধ্যে যে ভারত-বিরোধী মনোভাব রয়েছে, তাকে নিয়ন্ত্রণ করার একটা কূটনৈতিক প্রয়াস এই রেডিও স্টেশন। এই বেতার চ্যানেলে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তেমনই একটা বড় অংশ জুড়ে থাকবে সংবাদ আর বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। সংবাদ বুলেটিন ছাড়াও বিশ্ব সংবাদ, উপমহাদেশেরRead More


তিতাস এখন কাটাছেঁড়া খালের নাম

যে তিতাস নদীকে কেন্দ্র করে ছিল ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, সেই তিতাস আর এখন নদী নেই। এ নদী পরিণত হয়েছে কাটাছেঁড়া খালে। কালের বিবর্তনে ঐতিহ্যের এ নদী এভাবেই হারিয়ে যেতে বসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তিতাস নদীতে শুষ্ক মৌসুমে পানি না থাকায় আগের মতো জেলেরা আর মাছ ধরতে যান না। তিতাসের বুকে জেগে উঠেছে অসংখ্য চর। সে চরই নদীকে পরিণত করেছে কাটাছেঁড়া খালে। ওয়াকিবহাল সূত্র মতে, মেঘনা থেকে বোমালিয়া খাল দিয়ে এসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ব্রিজের নিচ দিয়ে ভাটির দিকে যে পানি প্রবাহিত হচ্ছে- তা থেকেই তিতাস নদীর সৃষ্টি। পরে তা জেলার নবীনগরRead More


দিব্যি ফোর্ট উইলিয়ামে ঢুকলেন নকল জেনারেল

ফোর্ট উইলিয়ামের পূর্ব গেটের সামনে দাঁড়াল একটি হন্ডা সিটি৷ জানলার কাচ নামিয়ে পিছনের সিটে জলপাই পোশাক পরে বসে থাকা ভদ্রলোক রাশভারী গলায় বললেন , ‘আমি মেজর জেনারেল , পি কে মিত্র৷ গেটটা খুলে দিন৷ ‘ নিরাপত্তারক্ষীদের কোনও সন্দেহই হয়নি৷ চওড়া গোঁফ৷ ভদ্রলোকের পোশাকও হুবহু মেজর জেনারেলের৷ স্যালুট ঠুকে তাঁরা ফোর্ট উইলিয়ামের ভিতরে ঢোকার পথ করে দেন গাড়িটিকে৷ তখনও কাকপক্ষী টের পায়নি মেজর জেনারেলের পোশাক পরে যে ভদ্রলোক ফোর্ট উইলিয়ামের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়লেন তাঁর সঙ্গে ভারতীয় সেনার কোনও সম্পর্কই নেই৷ মেজর জেনারেল তো দূরঅস্ত্, পি কে মিত্র কোনও কালেই সেনায়Read More


নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় মৎস মন্ত্রীর বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ, শোকজ

মনিরুজ্জামান পলাশ :: বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া সহ আওয়ামীলীগ নেতাকর্মীদের পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে হয়রানি করার অভিযোগে নাসিরনগর থেকে নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সাংসদ ও মৎস্যমন্ত্রী এড.সায়েদুল হকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হয়। একই সাথে তাকে শোকজ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা.রাফি উদ্দিন,সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরকারকেও একই অভিযোগে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়। জেলা আওয়ামীলীগেরRead More


কিম জং বোনের বিয়ে দেবেন স্বয়ম্বরে, শর্ত জানেন?

ডিজিটাল ডেস্ক: তিনি যখন কিম জং উন, উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমী একনায়ক, নিজের বোনের বিয়েটিও যে আর পাঁচটি বিয়ের মতো সাদামাটা ভাবে দেবেন না, তা না বললেও চলে। খ্যাপামি তার সবেতেই। বোনের বিয়ে দিতেও, এ বার স্বয়ম্বর সভা ডাকলেন এই একনায়ক। চাইলে যে কোনও পুরুষই যে এই স্বয়ম্বরে যোগ দিতে পারবেন, তা কিন্তু নয়। এ জন্য কিছু শর্তও আরোপ করেছেন কিম জং উন। সেইসব শর্ত পূরণ হলে, তবেই যোগ দেওয়া যাবে কিম ভগিনী কিম ইয়ো জংয়ের এই রাজকীয় স্বয়ম্বরে। জানা গিয়েছে, ব্রিটেনের জনপ্রিয় একটি ডেটিং গেম শো-র আদলেই হবে এইRead More


শাস্ত্রীকে টেক্কা দিয়ে কুম্বলেই হেড কোচ

ডিজিটাল ডেস্ক: দীর্ঘসময় ধরে অপেক্ষার পর অবশেষে নতুন কোচ পেতে চলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার হেড কোচে হিসেবে আনুষ্ঠানিক ভাবে অনিল কুম্বলের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে এই মুহূর্তে ICC-র ক্রিকেট কমিটির প্রধান। এই জুনের গোড়াতেই হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। আবেদনকারীকে অবশ্যই হিন্দি জানতে হবে বলে শর্ত দেওয়া হয়েছিল। ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য় মোট ৫৭ জন আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিক ভাবে ২১জনকে বেছে নেন বিসিসিআই-এর ক্রিকেট উপেদেষ্টা কমিটি (CAC)-র তিন সদস্য সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ওRead More


বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মত বিনিময়ে সাংবাদিকদের প্রশ্ন, রাস্তা না ধানের ক্ষেত বুঝা যায়না ?

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বাজেট এর উপর সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা পৌরসভার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংবাদিক মোখলেছুর রহমান জীবন বাজেটের উপর আলোচনা করতে গিয়ে বলেন, লোকনাথ দীঘির পাড় পৌর কমিউনিটি সেন্টার পরিচালনার জন্য দরপত্রে অনিয়মের কথা উল্লেখ করে এই আয়ের খাতটিকে পুনঃ দরপত্র করার দাবি জানান এবং এর রক্ষণাবেক্ষণ পৌরসভার সরাসরি তত্বাবধানের কথা বলেন। সাংবাদিক শিহাবউদ্দিন বিপু জানান, বাণিজ্যিক এলাকা কোর্ট রোড, মসজিদ রোড, আনন্দ বাজার, কালাইশ্রী পাড়া এলাকার রাস্তাঘাটেরRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা, প্রায় ৮২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রায় ৮২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় পৌরসভার মাহবুবুল হুদা সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত মেয়র মিসেস নায়ার কবীর এই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মো. ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ অা ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত এই বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ৪২ টাকা।Read More


সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশন জাতির চেহারা পাল্টে দিতে পারে:: নৌ পুলিশ উত্তর পূর্বঞ্চলীয় বিভাগের সিনিয়র পুলিশ সুপার

আশুগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল স্টাফ রিপোর্টার:: বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতায় নৌ পুলিশ উত্তর পূর্বঞ্চলীয় বিভাগের সিনিয়র পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশন একটি জাতির চেহারা পাল্টে দিতে পারে। তাই সাংবাদিকদের জাতির বিবেকের সাথে তুলনা করা হয়। গতকাল শনিবার সন্ধায় আশুগঞ্জ গোলচত্তরে অবস্থিত চাইনিজ রেস্টুরেন্ট আর.জে টাওয়ারের তৃতীয় তলায় চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজে এরRead More


বিজয়নগর উপজেলার স্বাস্থ্য অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং স্বাস্থ্য সহকারি ও সি.এইচ.সি.পিদের উদ্যোগে গত শুক্রবার বিজয়নগর স্বাস্থ্য অফিসে এক দ্য়োা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহ আলম। এ সময় বক্তব্য রাখেন ইন্সপেক্টর ইনচার্জ মোঃ মনির হোসেন, আব্দুর রউফ, মোঃ মহিউদ্দিন, বিজয়নগর উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আলাল উদ্দিন, সিএইচসিপি জেলা সভাপতি মোঃ হুসাইন, উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মাশুকুর রহমান, ইকবাল হোসেন মোল্লা, শিউলিRead More


This site is protected by wp-copyrightpro.com