Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা, প্রায় ৮২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট (ভিডিও)

[Web-Dorado_Zoom]

meyor nayar kabirব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রায় ৮২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় পৌরসভার মাহবুবুল হুদা সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত মেয়র মিসেস নায়ার কবীর এই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মো. ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ অা ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত এই বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ৪২ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে দুই কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা।

বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, বাণিজ্যিক মার্কেটের সেলামী, পৌর পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি খাতে।
সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে স্বাস্থ্য ও পয়:প্রণালী, কর আদায় ও কর নির্ধারণ, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, শিশু পার্ক নির্মাণ এবং গরুর বাজার সম্প্রসারণ খাতে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares