Main Menu

June, 2016

 

ইউপি নির্বাচন:: সিন্দুরা ও বিল কেন্দুয়াই বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করে পুণরায় শান্তিপূর্ণ নির্বাচনের দাবী

নাটাই দক্ষিণ ইউনিয়নবাসীর প্রতিবাদ সভা গত ২৮ মে শনিবার পঞ্চমধাপে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিল কেন্দুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বে ছিলেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলাকালে লাইনে দাঁড়ানো ভোটার ও চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম এর এজেন্টদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  বের করে দেয়। এরপর  বহিরাগত সন্ত্রাসীরা দল বেঁধে প্রিজাইডিং অফিসারের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল এর আনারস প্রতিকে স্বাক্ষর বিহীন ব্যালট পেপারে অবৈধ সিল মেরে বাক্সে ঢুকানো হয়। পরে একইভাবেসিন্দুরা কমিউনিটি বিদ্যালয়ে আনারসRead More


বাংলাদেশে নতুন গ্যাস ফিল্ড মিলছে, তবু পরিস্থিতি আশঙ্কাজনক

আনন্দবাজার রিপোর্ট ঃঃবেশি থাকলেই নষ্ট করতে হবে? অপচয়ে সমুদ্র শুকোয়। বাংলাদেশের গ্যাস কোন ছার। ব্যবহারে নিয়ন্ত্রণহীন হলে চলে কি। বাড়ির গ্যাস লাইনে মিটার নেই। কতটা পুড়ছে জানার নয়। বর্ষায় গ্যাস জ্বালিয়ে কাপড় শুকোতে অসুবিধে কোথায়। পেট্রল, ডিজেলের দরকার কী। গাড়ি চলছে গ্যাসে। ঢাকার সিএনজি অটোরিক্সার ভাড়া অনেক। একবার গাড়ি কিনলে নিশ্চিন্ত। ১০০ টাকার গ্যাসে দিনরাত শহর চক্কর। শিল্পায়নে গ্যাস দরকার সর্বাধিক। সেখানে টান পড়লে তখন কী হবে! যা আছে পনের বছরেই ফুরোতে পারে। গ্যাসের হাহাকার হলে অগ্রগতি থমকাবে, বিনিয়োগ কমবে। বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফেরাবে। আপাতত ২৬টি গ্যাস ক্ষেত্রের ২০টি থেকেRead More


যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচারের তোড়জোড় শুরু করছে বাংলাদেশ

আনন্দ বাজার, কলকাতা::  বাংলাদেশ সীমান্তে ত্রিপুরা, মেঘালয়, মণিপুরকে রাজ্যের পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া হয় ১৯৭২ সালের ২০ জানুয়ারি। পাশে বাংলাদেশের জায়গায় যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন এটা হয়নি। বাংলাদেশের মুক্তির পর ভারতে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী সিদ্ধান্তটি নেন। তার ছ’মাস পরই সিমলায় ইন্দিরা শীর্ষ বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর সঙ্গে। কাশ্মীরে শান্তি প্রয়াস অব্যাহত রাখতে দ্বিপাক্ষিক চুক্তি হয় ৩ জুলাই। বাংলাদেশ নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনারা তত দিনে পাকিস্তানে ফিরে গিয়েছে। কিন্তু ইন্দিরা-ভুট্টো আলাচোনায় যুদ্ধাপরাধী পাক সেনার বিচারের কথা ওঠে। চরম অপরাধী ১৯৫ পাকিস্তানি সেনাRead More


সদ্যোজাতকে নিয়ে বাংলাদেশে ফিরলেন রুহী

প্রায় ন’মাস পরে সদ্যোজাত ছেলেকে নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহী। ছেলে হওয়ার আগে সন্তানসম্ভবা রুহী লন্ডনে  স্বামী মনসুর আলীর কাছে গিয়ে বেশ কিছুদিন ছিলেন। ছেলের জন্ম সেখানেই। কেরিয়ারে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন রুহী। আপাতত ছেলেকে সময় দেওয়াই তাঁর প্রায়োরিটি। মনসুরও জানিয়েছেন, ছেলে কিছুটা বড় হলে ফের মডেলিং শুরু করবেন রুহী। আগামী দু’মাস বাংলাদেশে থাকা


ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেল ‘বালিকা বধূ’

রোজ সন্ধ্যেবেলা নির্দিষ্ট সময়ে টিভির সামনে বসে পড়া বুঝি আপনার নেশা? আর হবে নাই বা কেন বলুন? সে সময় তো ‘বালিকা বধূ’ এসে হাজির হয় আপনার ড্রইংরুমে! আপনার পছন্দের ডেলি সোপ যদি ‘বালিকা বধূ’ হয় তা হলে আপনার জন্য রযেছে সুখবর। কারণ লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিল এই সিরিয়াল। সবচেয়ে বেশি সময় ধরে চলা ভারতীয় ফিকশনাল শো হিসেবে এই সম্মান পেল জনপ্রিয় ধারাবাহিকটি। ২০০৮-এর অগস্টে শুরু হয়েছিল এই ডেলি সোপ। এখনও তা সমান তালে চলছে। এই সম্মানের জন্য গোটা টিম দর্শকদের ধন্যবাদ জানিয়েছে।


ফিজিওর রিপোর্টে দাঁড়িয়ে মুস্তাফিজের সাসেক্স ভাগ্য

মুস্তাফিজুর রহমান কি সাসেক্স খেলছেন, না মহমেডান? মুস্তাফিজুর রহমান কি আদৌ কোথাও খেলছেন? নাকি বিশ্রামে যাচ্ছেন? পদ্মাপারের ক্রিকেটমহল বুধবার গোটা দিন ধরে দু’টো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াল। কিন্তু নিশ্চিত কোনও উত্তরে পৌঁছতে পারল না। মঙ্গলবার রাতেই ঢাকায় পা দিয়েছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করে। আসমুদ্রহিমাচল প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তাঁর বোলিং পারফরম্যান্সের, আইপিএলের সেরা উঠতি প্রতিভার পুরস্কারও পেয়েছেন সাতক্ষীরা পেসার। কিন্তু এর পর তাঁর নিকট-ভবিষ্যতে কী, সাসেক্স না ঢাকা প্রিমিয়ার লিগের মহমেডান, নাকি সব ছেড়েছুড়ে শুধুই বিশ্রাম—পরিষ্কার বোঝা যাচ্ছে না। বুধবার মীরপুরে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও এবং ডাক্তারের সঙ্গে দেখাRead More


This site is protected by wp-copyrightpro.com