Main Menu

June, 2016

 

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন ।”বাংলা”ই কি জানে ? তার এই ”বাঘিনী”র খবর ।

দুয়েকটি ব্যতিক্রম বাদে , বাংলাদেশে মেধার যথাযথ মূল্যায়ন হয় না । মেলেনা মেধা বিকাশে পর্যাপ্ত সুযোগ সুবিধা । তাই মেধাবীরা পাড়ি জমান বিদেশে । এরকম প্রবাসী বা অভিবাসী বহু বাংলাদেশী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ বিশ্বের অগ্রগতিতে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রেখে যাচ্ছেন । বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বাইরে আরও অনেক গুণী তাদের স্ব স্ব ক্ষেত্রে মেধার সাক্ষর রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন । এরকমই একজন – রাজশাহীর মেয়ে রিতা । বিশ্ব গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে বাংলাদেশী বংশদ্ভুত রাশিয়ার এই জিমন্যাস্টিক কন্যার কথা । প্রতিবেদনগুলিতে তাকে উল্লেখ করা হচ্ছেRead More


আপনি জানেন কি ? ইউটিউব এর প্রতিষ্ঠাতার একজন বাংলাদেশি পিতার সন্তান?

ইউটিউব শব্দটির সাথে পরিচিত নয় এমন শিক্ষিত মানুষ খুজে পাওয়া ভার । কারণ ভিডিও আপলোড ও প্লের জন্য বিশ্বের সেরা সাইট ইউটিউব । দৈনিক কোটি কোটি গ্রাহক বিশ্বের বিভিন্ন দেশ থেকে , বৃহত্তম ভিডিও আপলোডিং সাইট ইউটিউবে লগইন করেন । এই যাত্রা শুরু হয় যেই তিনজনের হাত ধরে তাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম। জাভেদ করিম ২০০৫ সালে সাদ হারলি ও স্টিভ চেনের সঙ্গে মিলে জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট এই ইউটিউব তৈরি করেন। ২০০৫ সালে অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপালে কর্মরত অবস্থায় তাঁরা তিনজন ইউটিউব তৈরির পরিকল্পনা করেন। ওই বছরইRead More


আধুনিক বিজ্ঞান মনস্ক সুশিক্ষিত সমাজ বির্নিমানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে:পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম

স্ট্যাডার্ড ব্যাংক লিমিটেড শিক্ষা উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান  ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, আজকের অদম্য মেধাবীরাই আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আধুনিক বিজ্ঞান মনস্ক জ্ঞান ভিত্তিক একটি সুন্দর ও সুশিক্ষিত সমাজ বির্নিমানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বছরের প্রথমদিনে প্রাথমিক পর্যায়ে ৩১ কোটি ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩২ কোটি বই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণ করছে। তাছাড়া বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছে। ২৫ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও এর সাথে সংশ্লিষ্ট ১ লক্ষ ৪ হাজার শিক্ষককে জাতীয়করণ করেছে।Read More


শোক সংবাদঃঃব্রাহ্মণবাড়িয়া শহরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এডভোকেট সৈয়দ মোহাম্মদ আঙ্গুর সাহেব আর নেই(ভিডিও)

শোক সংবাদঃঃ ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর গোকর্ণ সৈয়দ বাড়ির সন্তান, ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার বাসিন্দা প্রবীণ আইনজীবি, সাবেক এপিপি, এপেক্স ক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব এড.সৈয়দ মোহাম্মদ আঙ্গুর গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহে—-রাজেউন) । মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৭৬ বৎসর। তিনি স্ত্রী ১ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার মরহুমের নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ মাঠে অনুষ্টিত হয়। পরে শেরপুর গোরস্থানে দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।


ভ্রাম্যমান আদালতের অভিযান:: গ্রামীণ জেনারেল হাসপাতাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যার বিপরীতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় এবং তাদের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান লুৎফুর রহমানের সনদ না থাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াRead More


জীবন ও কাজে প্যাশন ফিরে পেতে ৫টি ধাপ

“এই মেসেজগুলো কী আসতেই থাকবে? এর কি কোন শেষ নেই?” সকালে অফিস ডেস্কে বসে মেইল চেক করতে গিয়ে রাগে ফেটে পড়লো নওরীন। দরকারী অদরকারী মেইলে ইনবক্স সয়লাব। আর কত ভালো লাগে এগুলো? অথচ একটা সময় নতুন মেইল এলে রীতিমত উত্তেজনা অনুভব করতো সে। একসময় যা ছিলো উত্তেজনাপূর্ণ, সময়ের পরিক্রমায় তাই এখন পানসে, এবং বিরক্তিকর। গিটারটা পড়ে থাকে ধূলোচ্ছন্ন হয়ে। প্রিয় জিন্সগুলো ধোয়া হয় না দিনের পর দিন। এভাবেই আনন্দের মৃত্যু ঘটে, কাঁধের ওপর জমা হয় বিশাল বোঝা। এর থেকে পরিত্রানের উপায় কী? ১। কিছু সময় বরাদ্দ রাখুন নিজের জন্যে এRead More


ধর্ষনের গুজব:: নবীনগরের শ্রীঘরে কেরির বড়ি খেয়ে যুবতীর আত্মহত্যা !

এস এ রুবেল//নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া :: নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামে কেরির বড়ি খেয়ে শিখা রানী দাস (১৬) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুর আনুমানিক সাড়ে বা্রোটার দিকে এ ঘটনা ঘটে।এ নিয়ে উপজেলায় গত ৪ দিনে ৬ জনের অপমৃত্যুর ঘটনা ঘটল। শিখা ওই গ্রামের জীবন দাসের মেয়ে। তবে তার আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, গতকাল বিকেলে শিখা বাড়ির পাশে ক্ষেত থেকে শুকানো লাকড়ি আনতে গেলে সেখানে স্থানীয় এক বখাটের কুনজরে পরে। নির্জন ওই পরিবেশে বখাটের থাবার হাতRead More


সরাইল বিশ্বরোড মোড়ে মেলার নামে মদ, জুয়া, বেহায়াপনা ও অশ্লিলতা বন্ধের দাবী

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২নং বুধল ইউপির অর্ন্তগত বিশ্বরোড মোড়ে রশিদ সুপার মার্কেটে ১ম থেকে ৬তলা পর্যন্ত পুরো বিল্ডিং এ জুয়ারীরা মদ, জুয়া, বেহায়াপনা সহ বিভিন্ন অসামাজিক কাজ গত ২৯/৫/২০১৬ ইং থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ও চাপা উত্তেজনা বিরাজ করছে। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রবেশ করার একমাত্র প্রধান সড়কের মুখের মধ্যে এই রশিদ সুপার মার্কেট। এখানে মদ, জুয়া, ও অসামাজিক কাজ অবিলম্বে বন্ধ না হলে ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলার জুয়ারীদের দৌরাত্বের কারণে লক্ষ লক্ষ মানুষের চলাচলে ছিনতাইকারীদের দৌরাত্বRead More


কসবা কালামুড়িয়ায় ১৪৪ ধারা জারি :: শান্তিভঙ্গের চেষ্টা

কসবা প্রতিনিধি: কসবা উপজেলার কুটি ইউপির কালামুড়িয়া গ্রামে বসতবাড়ির জায়গাকে কেন্দ্র করে থানায় জিডি দায়ের; বিবাদীদের অপতৎপরতায় বাদী পক্ষের দখলীয় বাড়ি জবর দখলের পায়তারা করার চেষ্টায় অবশেষে আদালতে পি-৪৪৯/২০১৬ইং ধারা ১৪৪ কা:বি: দায়ের করেছেন হানিফ মিয়া। গত ২৭মে কসবা থানার এস আই মো:মজিবুর রহমান(১) বিবাদী মো:তাজু মিয়া গং ৫জন কালামুড়িয়া,কুটি,কসবাকে কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক শান্তি ভঙ্গ না করার নোটিশ প্রদান করেন। কিন্ত বাদি মো:হানিফ মিয়ার দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক বসতবাড়ি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন। এই বিষয়টি সরেজমিনে গেলে সত্যতা পাওয়া গেলেও আবুল কাশেম বিবাদীগংরা জানান,Read More


ইউপি নির্বাচন:: কসবায় ২০০ বৎসরের প্রাচীন মন্দিরে প্রতিমা ভাংচুর

ডেস্ক ২৪::  কসবা উপজেলার মেহারী ইউনিয়নের মেহারী কালী মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এবং আগুন দেয়। বুধবার ভোররাতের কোন এক সময়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটির সদস্য শংকর চন্দ্র সরকার জানান, প্রায় দুইশ বছরের পুরানো এই কালী মন্দিরে এমন ঘটনা আর ঘটেনি। আজ ভোররাতের কোন এক সময়ে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে কালীমাতা প্রতিমার হাত ভেঙ্গে দেয় এবং প্রণামী বাক্স ভাঙচুর করে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কী কারণে মন্দিরে হামলারRead More


This site is protected by wp-copyrightpro.com