June, 2016
আখাউড়ায় ১৫ পরিবারের ওপর হামলা, আতঙ্ক
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে অন্তত ১৫টি নিরীহ পরিবারের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। লাঞ্ছিত করা হয়েছে নারীদের। এতে ওই সব পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন। আবারও হামলার ভয়ে তাঁরা বাড়ি থেকে বের হচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, ধরখার গ্রামে চুরির ঘটনায় পাশের রানীখার গ্রামের এক যুবককে অভিযুক্ত করা হয়। এ নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের সঙ্গে অভিযুক্তের গোষ্ঠীর লোকজনের বিরোধ দেখা দেয়। গত রবিবার দুপুরে অভিযুক্তের পক্ষ নিয়ে শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ ধরখার গ্রামের মানিক মিয়া, এরশাদ মিয়া, আব্দুল হক, মালু মিয়া, নোয়াব মিয়া, ওহাব মিয়া, ছোটন মিয়া,Read More
নাসিরনগরে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ
নসিরনগর সংবাদদাতাঃ- জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের বিউটি পার্লার কর্মচারী যুবতীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় যুবতী নাসিরনগর, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে। জানা গেছে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রারে নূরু মিয়ার কন্যা বিউটি পার্লার কর্মীকে পাশের বাড়ীর নাদির হোসেনের ছেলে মোঃ রুহুল আমিন (২৭) বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ প্রায় চার বৎসর যাবৎ স্বামী স্ত্রীর ন্যায় ঘর সংসার করে তার নিকট থেকে বহু টাকা আত্মসাৎ করে আসছে। সম্প্রতি ওই কিশোরী তিন মাসের অন্তসত্বা হয়ে গেলে এবং রুহুল আমিন কেRead More
নাসিরনগরে মদ, গাজা, জুয়া আর অসামাজিক ব্যবসার অভয়ারন্য-গোকর্ণ।
নসিরনগর সংবাদদাতাঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহি গোকর্ণ ইউনিয়ন এখন মদ, গাজা, জোয়া আর নারী ব্যবসার অভয়ারণ্যে পরিনত হওয়ার খবর পাওয়া গেছে। সরেজমিন এলাকায় ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে এখানকার নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু লোকজন এ প্রতিনিধিকে জানায় মদ, গাজা, জোয়া ও দেহ ব্যবসা এখানকার নিত্যনৈমিত্তিক ব্যাপার। এলাকাবাসী জানায় ঐতিহ্যবাহি সৈয়দ ওয়ালি উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পূর্ব ও পশ্চিম দিকে, শান্তিনগর ও বেড়ীবাধ সংল্গন এলাকা গুলিতে চলে রমরমা দেহ ব্যবসা। লোকেশ ঠাকুরের বাড়ীর পাশে, মিলন মন্দিরের উত্তর পাশে, মোহন মিয়ারRead More
সরাইল-নাসিরনগর সড়কে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বন্দুকযুদ্ধে রুবেল মিয়া (২৮) নামে এক ডাকাত সর্দার নিহত ও ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার রুবেল নাসিরনগর উপজেলার নুরপুর প্রামের ফয়েজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে নাসিরনগর থানায় আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, গভীর রাতে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করেRead More
রমজানের ‘কমন’ ভুল……..
রোজা রাখা কিন্তু ইবাদাত না করাঃ আমাদের অনেকে রোজা রাখি, কিন্তু নামাজ পড়িনা। এটা আমাদের অনেকের প্রধানতম সমস্যা।কিন্তু আমরা বুঝতেই পারিনা যে, ইবাদাতবিহীন রোজা কেবলই উপোস থাকার শামিল। রমজান মাস হোলো ইবাদাতের মাস।এ মাস পরবর্তী ১১ মাসের জন্য নিজেকে পরিশুদ্ধ করার মাস।এ মাসের সারমর্মই হোলো ‘ইবাদাত’। কিন্তু আমরা অনেকে রোজা রাখি, নামাজ পড়িনা। ‘তাদেরকে (হাশরের মাঠে) জিজ্ঞেস করা হবে,- ‘কিসে তোমাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো? তারা বলবে,- ‘আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’ (Quran 74: 42-43) রমজানকে ‘অনুষ্ঠান সর্বস্ব’ মাস হিসেবে নেওয়াঃ রমজান মাসকে আমরা যতোটা না স্প্রিচুয়্যালি নিই, তার থেকেRead More
খোশ আমদেদ মাহে রমজান
ডেস্ক ২৪:: শুরু হলো মহিমান্বিত মাস রমজান। খোশ আমদেদ মাহে রমজান। বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে মর্যদাপূর্ণ মাস এটি । এ মাসেই মহান আল্লাহ তায়ালা বিশ্ব মানবতার মুক্তি পথনির্দেশক হিসেবে নাযিল করেছেন আল কুরআন। কুরআন হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ হেদায়াতের গ্রন্থ। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আর কোনো আসমানী কিতাব আসবে না। আর তাই কিয়ামত পর্যন্ত মানুষকে সুন্দরভাবে তার জীবন চালাবার জন্য যা দরকার তার সবই আল্লাহ কুরআনে বলে দিয়েছেন। কুরআন নাযিলের কারণে এ মাসের এতো মর্যাদা। রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজানকে ধৈর্য ও সংযম সাধনার মাস বলাRead More
নতুন যন্ত্রণা ব্যাটারি-চালিত রিক্সা, পঙ্খীরাজ:: সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বাড়ছেই অবৈধ রিক্সা
২৪ রিপোর্ট :: রিক্সা এ শহরের অনেকেরই প্রিয় বাহন। খোলামেলা বলে চড়তে আরাম, খুব দূরে না হলে যে কোন গন্তব্যস্থানে যাওয়া যায়, ভাড়াও অধিকাংশ সময় নাগালে থাকে, পরিবেশ দূষণ হয় না বললেই চলে, হাওয়া খেতে খেতে যাওয়া যায়, রিক্সা ভ্রমন কারো কারো কাছে রোমাঞ্চেরও বিষয় -সব মিলিয়ে রিক্সা চড়তে পছন্দ করেন না এমন লোক খুব একটা পাওয়া যাবে না। তবে রিক্সায় চড়ার উল্টো দিকও আছে…….. ব্রাহ্মণবাড়িয়া শহর ও শহরতলীতে ব্যাটারী চালিত রিক্সার বেপোরোয়া গতির কারনে অহরহ দূর্ঘটনার শিকার হচেছন পথচারীরা।বুলেটের মতো ক্ষিপ্ত গতির কারনে অনেকেই সময়মত সাবধান হতে পারছেন না।Read More
যায়যায়দিন আগামীতে দেশের শীর্ষ সংবাদপত্র হিসেবে স্থান পাবে:: প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় পৌর মেয়র
ডেস্ক ২৪:: পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন আগামীতে দেশের শীর্ষ সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা পাবে এই আশাবাদ ব্যক্ত করে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ার বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যায়যায়দিন ইতিমধ্যেই পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি বলেন, যায়যায়দিন গনমানুষের কথা বলে, উন্নয়ন সাংবাদিকতা করে। তিনি গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যায়যায়দিনের ১১তম বর্ষে পদার্পন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মিসেস নায়ার কবির আরো বলেন, যায়যায়দিন একটি পরিচ্ছন্ন পত্রিকা।Read More
সাহিত্য একাডেমির সহযোগিতায় বাসুদেব উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল স্মরণসভা
সাহিত্য একাডেমির সহযোগিতায় বাসুদেব উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার রবীন্দ্র-নজরুল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাসুদেব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার দারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম শিবলী। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট প্রাবন্ধিক একেএম শিবলী। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মানবর্দ্ধন পাল, কবি মহিবুর রহিম, বাসুদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম ভূঞা, বিশিষ্ট গীতিকার ও সুরকার সাহারুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সুরাইয়া আক্তার জেবিন, সুমি আক্তার,Read More
ব্রাহ্মণবাড়িয়া’কে এগিয়ে নিতে সাংবাদিকদের যথাযথ কাজ করতে হবে -মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমে যারা জড়িত তাদের দায়িত্ব হওয়া উচিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি কেউ দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করবে, এটাই আমার বিশ্বাস। তিনি ব্রাহ্মণবাড়িয়া’কে এগিয়ে নিয়ে যেতে সকলকেRead More



















