June, 2016
সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার যুবক আরাফত হোসেন হামদু
মোঃশামীম সরকারঃ-লেবাননে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন হামদু (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির জন্য নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন হামদু আখাউড়া উপজেলার বড়বাজার এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে। তিনি মাস চারেক আগে লেবাননে গিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত হামদুর বড় ভাই সানি জানান, গত মঙ্গলবার রাতে সেখানে অবস্থানরত মনির নামে এক ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর খবরটি আমাদের জানিয়েছে। পরে অন্যদের কাছ থেকেও আমরা নিশ্চিত হয়েছি। এদিকে হামদুর মৃত্যুর খবরে তার পরিবারে শোকেরRead More
ইউপি নির্বাচন:: নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবে নির্বাচনে বিজয়ী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সালাহ্ উদ্দিন এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে মো. সালাহ্ উদ্দিন বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. নুরুল ইসলাম (কমান্ডার) ও তার অন্যতম সহযোগী উপজেলা বিএনপি সাবেক সভাপতি হাজী জহিরুল ইসলাম জারু, উপজেলা বিএনপি সিনিয়ির সহ সভাপতি হাজী সাদেকুর রহমান ও বিএনপি নেতা আলাল শাহ ও নাজমুল হোসেন হামদু নেতেৃত্বে আশুগঞ্জ বন্দরেRead More
লালপুরে মুক্তিযোদ্ধা মালেক মাস্টারের দাফন সম্পন্ন
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খান মাস্টারের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ জুন) দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা ও লালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
বাঞ্ছারামপুরে ২৬৩ বোতল ফেন্সিডিলসহ ৪ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেস্ক ২৪:: বাঞ্ছারামপুরে ২৬৩ বোতল ফেন্সিডিলসহ ৪ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। পুলিশ জানায়, বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী লঞ্চঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপপরিদশক এস.আই মোবারক হোসেন ও এস.আই মো: আশরাফুল হক বাবু অভিযান চালিয়ে ২৬৩ বোতল ফেন্সিডিলসহ ৪জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এদের দেহ তল্লাশী করে বিশেষ ধরণের পোশাকে লুকানো ফেন্সিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হল, কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্কাছ মিয়ার স্ত্রী সুরাইয়া বেগম, নরসিংদী সদর উপজেলার রাঙ্গামাটির ছিদ্দিক মিয়ার স্ত্রী আছিয়া বেগম, শ্রীনগর গ্রামেরRead More
ইউপি নির্বাচনে বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ! কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ভোট কারচুপি, সন্ত্রাসী হামলা ও ব্যাপক অনিয়মের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম
ডেস্ক ২৪:: আশুগঞ্জে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। নির্বাচনে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ভোট কারচুপি, সন্ত্রাসী হামলা ও ব্যাপক অনিয়মের মাধ্যমে নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম আশুগঞ্জ পূর্ব বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ৪ জুন নির্বাচনের ভোটগ্রহনের দিন সকাল থেকেই আ’লীগ প্রার্থীর পক্ষে শতাধিক বহিরাগত সন্ত্রাসী বিভিন্ন কেন্দ্র দখল করেন। এসময় তারা ককটেল ও বোমা বিষ্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরেRead More
“মাদক মুক্ত সমাজ চাই” এই স্লোগান’কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে মাদকের আস্তানা উচ্ছেদ
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ শেষে ৪টি চিহ্নিত মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ এবং স্থানীয় জনতা। সোমবার দুপুরে ভাদুঘর এলাকার মাদক বিক্রেতা,কাজল,সোহাগ,বিল্লাল উরফে উজ্জল এর আস্তানায় পুলিশ এবং এলাকার কয়েক শত লোক একযুগে হামলা চালিয়ে আস্তানাটি ঘুড়িয়ে দেয়। এ সময় জেলা পুলিশ সুপার মিজুনর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবীর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুলিশ এবং এলাকাবাসী জানায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘরে চিহ্নিত মাদক বিক্রেতা কাজল,সোহাগ,বিল্লøাল উরফে উজ্জল দীর্ঘদিন ধরে মাদকের আস্তানা তৈরী করে গাঁজা, ফেন্সিডিল,ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রয়Read More
‘ভারতে আমি নিজে থেকে আসিনি, এটা সবাই জানে’
BBC Bangla ::ভারতের মেঘালয় রাজ্যের শিলং-এ অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে দু’মাস ‘বন্দি থাকা অবস্থায়’ তিনি ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। শিলং-এ বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টশালীকে দেয়া এক সাক্ষাৎকারে মি: আহমেদ বলেন তিনি স্বেচ্ছায় ভারতে আসেননি। মি: আহমেদ দাবী করেন, বাংলাদেশ থেকে তাকে ‘অপহরণ’ করা হয়েছিল এবং যারা ‘অপহরণ’ করেছে তারাই তাকে হাত-পা এবং চোখ বেঁধে ভারতে রেখে গেছে। কিন্তু কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি’র এই নেতা। সালাউদ্দিন আহমেদ বলেন, “ দু’মাস আমি তাদের কাস্টডিতে ( কারাগারে) ছিলাম। এর চাইতে আর কী বলাRead More
৩৩ বছরের মধ্যে দীর্ঘ সময়ের রোজা
বিবিসি বাংলা:: ব্রিটেনে বসবাসরত মুসলমানরা গত ৩৩ বছরের মধ্যে সবচেয়ে বড় দীর্ঘ রমজানের দিন অতিবাহিত করছেন। এর কারণ হচ্ছে, ব্রিটেনে এখন গ্রীষ্মকালে দিনের ব্যাপ্তি বেশি। সেজন্য প্রতিদিন দীর্ঘ সময় ধরে রোজা পালন করতে হবে। ব্রিটেনের মুসলমানদের জন্য এই সময় প্রতিদিন সেহেরি থেকে ইফতার পর্যন্ত ১৯ ঘণ্টা। লুনার সাইকেল অনুযায়ী রমজানের দিন ঠিক হয়। এ বছর জুন মাসের ৬ তারিখ থেকে জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত ব্রিটেনে রমজান পালিত হবে। ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলেছে এতো লম্বা সময় ধরে রোজা পালনের ক্ষেত্রে রোজাদারদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। গরমের দিনে দীর্ঘ সময়Read More
বাবাকে ক্ষমা করে দিলো ৭ বছরের সেই জাপানি শিশু
বিবিসি বাংলা:: জাপানে দুর্গম জঙ্গল থেকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন ৭ বছর বয়সী শিশু ইয়ামাতো তানুকা আজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। ওই শিশুটিকে শাস্তি দিতে তার বাবা ও মা দুজনে মিলে তাকে উত্তর হোক্কাইডোর প্রত্যন্ত জঙ্গল এলাকায় ছেড়ে এসেছিল। কিন্তু পরে যখন তারা সেখানে যান শিশু ইয়ামাতোকে আর খুঁজে পাননি। ওই এলাকায় সেনা ছাউনিতে ছয়দিন পর অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায় শিশু ইয়ামাতো তানুকাকে। এরপর তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। শিশুটি উদ্ধারের পর দেখা যায় সে পানিশূন্যতায় ভুগছিল ও ক্ষুধার্তও ছিল। হাতে-পায়ে ছোট ছোট আঁচর থাকলেও আর কোনও সমস্যা হয়নিRead More
ইফতারের আগে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ প্রবাসী
রাফিক, জেদ্দা, সৌদি আরব:: সৌদি আরবে প্রথম রোজার দিন ইফতারের ঠিক আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এদের সবাই প্রবাসী নাগরিক। সোমবার সন্ধ্যা নাগাদ রিয়াদ ও কাশিম হাইওয়েতে এ ঘটনা ঘটে। আরব নিউজের এক খবরে জানানো হয়েছে, এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে। এরাও বিদেশি। বাসের ধ্বংসাবশেষ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতরা কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি। খবরে বলা হয়, রিয়াদ-কাশিমের হাইওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যাওয়ার কারণে হতাহতদের অনেকের সনাক্তRead More



















