June, 2016
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, গ্রেফতার ২
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় বিদ্যুত উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার কারণে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা বিদ্যুত উন্নয়ন বোর্ড আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। ১১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গ্রাহকদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মনির হোসেনের শ্বাশুড়ির মৃত্যুতে সৈয়দ মিজানুর রেজার শোক
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মো. মনির হোসেনের শ্বাশুড়ি মাসুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক তিতাস কণ্ঠ’র সম্পাদক সৈয়দ মিজানুর রেজা। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ
আশুগঞ্জে গ্লাস চাপায় শিশু নিহত
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাপড়ের দোকানের থাই গ্লাস (কাঁচ) চাপায় হাসান মোহাম্মদ (দুই মাস) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসান মোহাম্মদ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাঁচভিটা মধুপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় লোকমান মিয়ার স্ত্রী আমেনা বেগম তার দুই মাসের শিশুপুত্র হাসানকে নিয়ে ইদের কেনাকাটা করার জন্য খোলাপাড়া বাজারে হানিফ মিয়ার একটি কাপড়রের দোকানে যান। এ সময় দোকানে স্থানীয় চৌধুরী বাড়ির হানিফ,বাসার ও ছাদির মিয়াসহ কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানের থাই গ্লাসটি (কাঁচ) শিশুRead More
সাংবাদিক মনির হোসেনের শ্বাশুড়ির মৃত্যুতে জেলা নাগরিক ফোরামের শোক
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মো. মনির হোসেনের শ্বাশুড়ি মাসুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযুষকান্তি আচার্য সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, আতাউর রহমান শাহিন, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, উপাধ্যক্ষ জসিম উদ্দিন ব্যাপারী, এডভোকেট আবু কাউছার, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট উত্তম দাস, কমরেড নজরুল ইসলাম, খবির উদ্দিন, শাফির উদ্দিন চৌধুরী রনি, হাবিবুর রহমান পারভেজ, ফয়সল আহমদ ওয়াকার, নিহার রঞ্জন সরকার, নির্জয় হাসান সোহেলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেতRead More
জেদ্দা ব্রাহ্মণবাড়িয়া সমিতি ইফতার ও গুণীজন সম্মাননা
আবুল বাশার বুলবুল, জেদ্দা, সৌদি আরব।১৬ জুন বৃহস্পতিবার স্থানীয় ইলিট হোটেলে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সমিতি, জেদ্দা-র ইফতার ও গুণীজন সম্মাননা। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর আজিজুর রহমান। বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী উসমান নূর, ইঞ্জি. মোহাম্মদ আশরাফ উদ্দিন, ডা. এনাম আহমেদ, কাজী আমিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম, কাজী নেয়ামুল বশির, মার্শেল কবীর পান্নু, কাজী নওফেল, এম.ওয়াই আলাউদ্দিন, আবুল বাশার বুলবুল, দুলাল উদ্দিন প্রমূখ। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় ছিলRead More
ডায়াবেটিক :: স্বাস্থ্য বিভাগের জন্য সরাইল হাসপাতালের একটি অনুকরনীয় উদ্যোগ
উদ্যোগটি শুরুতে ছিল খুব ছোট, অতি স্বল্প সময়ের ব্যবধানে নেয়া। ২ সপ্তাহ বড়জোড়। . ডেস্ক ২৪:: উপজেলা সদরে আগত শত শত ডায়াবেটিক রোগী, অথচ বেশিরভাগই অসচেতন। ডায়াবেটিসের চিকিৎসাও খরচ সাপেক্ষ। অনিয়মিত ঔষধ, দীর্ঘদিন আনকন্ট্রোল্ড ব্লাড সুগার, ইনসুলিন ভীতি, রসনা বিলাস, ব্যায়াম বিমুখতা একসময় মৃত্যু ডেকে আনে। শুধু ঔষধই যথেষ্ট নয়। ডায়াবেটিস থেকে বাঁচতে হলে যে জানতেই হবে। তাই সচেতনতা বাড়াতে ৫০ শয্যা বিশিষ্ট সরাইল উপজেলা হাসপাতালে হত ১৪ জুন হাতে নেয়া হল এক অনবদ্য সেমিনারের। সম্পূর্ণ চিকিৎসকদের নিজেদের উদ্যোগে, নিজস্ব অর্থায়নে। রোযার মাস, সওয়াবের নিয়তে। সিদ্ধান্ত হলো দুটো প্রবন্ধ উপস্থাপনRead More
হুমায়ূন আহমেদের ছেলের যে চিঠি পড়লে আপনাকে কাঁদতে হবে…
মিডিয়া ডেস্ক : নুহাশ হুমায়ূনকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই। হুমায়ুন আহমেদের স্বপ্নের নুহাশপল্লী যার নামে বিখ্যাত। নুহাশ কিভাবে এমন অদ্ভুত ক্ষমতা রাখে, তার এই লেখা না পড়লে বুঝা যাবে না। নুহাশের সরল অথচ বুক ছেঁড়া এই কথাগুলো পড়ে আমি কেঁদেছি। নুহাশ এক জাদুকরী প্রতিভার কারিগর। বন্ধুরা, আপনারাও একটু ধৈর্য ধরে এই লেখাটা পড়বেন। চোখের জল দাওয়াত করে আনতে হয় না। চোখের জল বড্ড অবাধ্য। যারা নুহাশ হুমায়ুনের লেখাটা পড়েন নি, তারা আশা করি পড়বেন। আমার বয়স তখন এগারো। একমাত্র চেনা পথটা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি। যাচ্ছিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন:: গুপ্তহত্যা ও জঙ্গীবাদি কর্মকান্ডের বিরুদ্ধে
ডেস্ক ২৪:: সারাদেশে চলা গুপ্তহত্যা ও জঙ্গীবাদি কর্মকান্ডের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ১৪ দল। রোববার (১৯ জুন) বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে ১৪ দলের শতশত নেতা কর্মী অংশ নেয়। ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা জাসদ নেতা আকতার হোসেন সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়া প্রমুখ। মানবন্ধনে বক্তারা সারাদেশে চলা গুপ্তহত্যারRead More
কিছু গোষ্ঠী ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ড করে ইসলামকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে:: র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি
ডেস্ক ২৪:: গতকাল ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারে পবিত্র মাহে রজমানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র নায়ার কবীর। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের সেক্রেটারী শওকত হায়াতRead More
ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন:: পৌর মেয়র নায়ার কবীর
ডেস্ক ২৪:: গত শুক্রবার পৌর এলাকার মৌড়াইল, ট্যাংকেপাড় ও পাইকপাড়ার বিভিন্ন রাস্তার পাশে ড্রেনে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান জুয়েল, এস এম আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, ড্রেনেজRead More



















