Main Menu

June, 2016

 

আশুগঞ্জে গ্লাসচাপায় দুই মাসের নবজাতকের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাপড়ের দোকানের থাই গ্লাস (কাঁচ) চাপায় হাসান মোহাম্মদ (দুই মাস) নামে এক  নবজাতক নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লোকমান মিয়ার স্ত্রী আমেনা বেগম তার দুই মাসের নবজাতক পুত্র হাসানকে নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য খোলাপাড়া বাজারের একটি কাপড়রের দোকানে যান। এসময় দোকানে স্থানীয় কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানের থাই গ্লাসটি শিশু হাসানের মাথার উপর পড়লে সে গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাসান উপজেলার আড়াইসিদ্ধা ইউনিয়নের পাঁচভিটামধুপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। আশুগঞ্জRead More


সাত বছরে কোটিপতি হয়েছেন ৭৫০০০

প্রতি বছরই দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত ৭ বছরে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ হাজার। গড়ে প্রতি বছর কোটিপতি বেড়েছে ১০ হাজার ৭০০ জনেরও বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে কোটিপতির এই পরিসংখ্যান পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রমতে, কেন্দ্রীয় ব্যাংক সকল তফসিলি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত হিসাবের ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি করে সেটাই কোটিপতির সংখ্যা নির্ধারণের নির্ভরযোগ্য ভিত্তি। তবে এটা শুধু বৈধ বা রেকর্ডেড কোটিপতির সংখ্যা। আন্-রেকর্ডেড বা অবৈধ কোটিপতির সংখ্যা আরও অনেক বেশি। উল্লেখ্য, ২০০৮ সালের ডিসেম্বর শেষে দেশে মোট কোটিপতির সংখ্যা ছিল ৪৪ হাজারRead More


পঞ্চমে আর সমাপনী পরীক্ষা হবে না, অষ্টমে গিয়েই সমাপনী পরীক্ষা হবে’

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। সচিবালয়ে নিজ দফতরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শিশুদের বাড়তি চাপে ফেলছে বলে শিক্ষাবিদ, অভিভাবকসহ বিভিন্ন মহল থেকে এ পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর থেকেই আমরা একটা পরীক্ষায় চলে যাব। দুটো পরীক্ষা আর থাকবে না, এ বছর সামনে নভেম্বরে একটা পরীক্ষা হবে।’ তিনি বলেন, ‘আগে প্রাথমিক সমাপনীর পরীক্ষা হত পঞ্চম শ্রেণিতে, তখন প্রাথমিকের শিক্ষাকালRead More


বিজয়নগর ও আখাউড়া উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানেরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। অদ্য ২১ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোঃ মোশাররফ হোসেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতারুন্নেছা শিউলী,  মোহাম্মদ আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন- বুধন্তী ইউনিয়নে জিতু মিয়া, চান্দুরায় শামীমুলRead More


আশুগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা বিস্ফোরণ।দু’টি অবিস্ফোরিত বোমা উদ্ধার

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। গত রোববার ভোর রাতে উপজেলার তারুয়া গ্রামে নিজ বাড়িতে দু’টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় প্রতিপক্ষের লোকজন। এ সময় বাড়ির পাশ থেকে আরো দু’টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির জানান, গত ১২ জুন তারুয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে একই গ্রামের সামিউল্লা পাড়ার বাসিন্দা ও তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেRead More


সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

মোহম্মদ মাসুদ, সরাইল:: রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সাত্তার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের রসুলপুর কবরস্থানের পেছনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার রসুলপুর গ্রামের রিফিউজিপাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে। তবে পুলিশের দাবি, নিহত সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনারRead More


ইফতার করা হলো না ইউনুছের

ডেস্ক ২৪::ইফতার করা হলো না ইউনুছ মিয়া (২২) নামের এক যুবকের৷ আজ (১৯/৬) সন্ধ্যায় ইফতারের আগ মূহূতে বন্ধুদের সাথে সময় কাটিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতষ্পৃষ্ঠ হয়ে মারা যায় ৷ ইউনুছ মিয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে ৷ আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতৃব্যরত চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করে৷


আল-আরফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক ২৪::গত শনিবার আল-আরফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ব্রাহ্মণবাড়িয়া শাখার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক। বিশেষ আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান ভূঞা। পুলিশ সুপার মহোদয় বলেন পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি সহ আসুন, আমরা সকল প্রকারRead More


প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেরাই জীবকা নির্বাহ করতে পারবে:: জেলা প্রশাসক

ডেস্ক ২৪:: গতকাল রবিবার সকালে সমাজসেবা কার্যালয়ে প্রকল্প সমন্বয় পরিষদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, আশুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জোয়ারদার মোহাম্মদRead More


আপনাদের সহযোগিতা থাকলে জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব হবে

ডেস্ক ২৪::গতকাল রবিবার পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স ও মহিলা সংগঠনের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অবRead More


This site is protected by wp-copyrightpro.com