March, 2016
আদালতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম
ইংরেজির অবসরপ্রাপ্ত প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। শুনতে পেলেন রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ রাখার যে আবেদন তিনি করেছিলেন শেষ পর্যন্ত সেই আবেদনের শুনানি হবে রোববার। এটা তার কাছে একরকম বিস্ময়। এখন থেকে ২৮ বছর আগে এ আবেদন করেছিলেন তিনি। এতে যে ১৫ বন্ধু স্বাক্ষর করেছিলেন, এরই মধ্যে তার ১০ জন মারা গিয়েছেন। ১৯৮৮ সালে ধর্মনিরপেক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী ও তার বন্ধুরা সতর্ক করেছিলেন যে, ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলে দেশ মৌলবাদের দিকে এগিয়ে যাবে। কিন্তু তখন দেশের সামরিক শাসক জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য তৎপর ছিল। উদ্বেগ উপেক্ষা করে তারা ওই বছরই সংবিধানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উদযাপিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম দিবসের প্রথম প্রহরে শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক কর্তৃক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা, আলোচনা সভাRead More
সরাইলে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক, ভাংচুর লুটপাট, সম্ভ্রমহানির আশংকায় এলাকা ছেড়েছেন যুবতীরা
মোহাম্মদ মাসুদ :: সরাইলে দুই দল গ্রামবাসীর ২ দিনের সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত: অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ি ও লাখি হাজারির বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বৃহস্পতিবার সকালে ধর্মতীর্থ এলাকার আজম ব্রিকসে ট্রাক্টরে ইট উঠানোকে কেন্দ্র করে মৈশান বাড়ির এফরান আলী মৈশানের ছেলে আল-আমীন (২৫) ও লাখি হাজারির বাড়ির মজনু মিয়ার ছেলে জামিরের (২০) মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওইদিনRead More
সরাইলে স্বাধীনতা দিবস পালিত
সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল থানা, আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও সরাইল প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্ফস্তবক অর্পন করেন। গতকাল ভোরে জাতীয় পতাকা উত্তোলনের পর মাঠে উপস্থিত থেকে কুজকাওয়াজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। দুপুর ১২টায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন, রচনা ও কবিতা লেখার প্রতিযোগীতাRead More
মুস্তাফিজুরের দুরন্ত বোলিংয়ে নিউজিল্যান্ড থামল ১৪৫ রানে
ডেস্ক ২৪:: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড। ইডেনে সম্মান রক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।বল হাতে দারুণ সফল বাংলাদেশ। একাই পাঁচটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বেগ দিলেন মুস্তাফিজুর। পাঁচটির মধ্যে চারটিই বোল্ড। একটি জমা পড়ল শুভাগত হোমের হাতে। এই ইডেনের মাটিতে পাকিস্তানের কাছে বিদ্ধস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে দারুণ ক্রিকেট উপহার দিয়েও জয়ের মুখ দেখতে পারেননি মাশরাফিরা। এই ম্যাচটি তাই জিততে মরিয়া বাংলাদেশ। বল হাতে তাই শুরুও করে দিলেন মাশরাফিরা। নিউজিল্যান্ডকে থামতে হল ১৪৫ রানে। শেষ দিকে উইকেট পড়ল পর পর। এল বাউন্ডারি, ওভার বাউন্ডারিও। কিন্তু বড় রানের লক্ষ্যমাত্রাRead More
ইডেনে আজ ভুল থেকে শিক্ষা নিতে চান মাশরাফিরা
কলকাতা: বিশ্ব টি-টোয়েন্টি থেকে বিদায় ঘটে গিয়েছে বেঙ্গালুরুতে। কিন্তু শনিবার ইডেনে নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরের অবস্থা আবার গোদের উপর বিষফোঁড়ার মতো। এ দিনই আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে স্লো ওভাররেটের জন্য অধিনায়ক মাশরাফির ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। মাশরাফির টিমকেও জরিমানা দিতে হবে ম্যাচ ফি-র ১০ শতাংশ। তবে তাদের আসল বেদনাটা তো অন্যত্র। বুধবার শেষ তিন বলে ভারতের মাটিতে প্রথম বার ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার কষ্ট যে কতটা তা আটচল্লিশ ঘণ্টা পরেও বাংলাদেশ অধিনায়কের কথায় স্পষ্ট। ক্লান্তির কারণে এ দিন সাকিব, মুশফিকুররা হোটেলেইRead More
তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্বরে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। এতে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর জেলা কমিটিরRead More
কসবায় ভাতিজার হাতে চাচা নিহত
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা মূলগ্রাম ইউপির লখক্ষা গ্রামে পারিবারিক কোন্দল মিমাংসা করতে গিয়ে ভাতিজা পিন্টুর লাঠির আঘাতে শালিশকারক চাচা ফায়েজ (৬০) নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। ঘটনা সূত্রে প্রকাশ শালিশকারক ফায়েজ মিয়া ও ইছমাইল মিয়া দুই চাচাত ভাই। ভাই ইছমাইল মিয়ার পুত্র ভাতিজা পিন্টুর (২৫) ঘরে চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ২৬ মার্চ দুপুরে মিমাংসা কল্পে গ্রাম্যসর্দার ইছমাইল ও ফায়েজ মিয়া এক শালিশ নিজ বাড়িতে বসেন। শালিশি সভায় শালিশকারক চাচা ফায়েজ মিয়ার কথার এক পর্যায়ে ভাতিজা পিন্টু মিয়া ক্ষিপ্ত হয়ে চাচা ফায়েজ মিয়াকে প্রথমেRead More
অভিনব পন্হায় গাজা পাচার:: গ্যাস সিলিন্ডারসহ যুবক আটক
ডেস্ক ২৪:: বিজয়নগরে ৪৫ কেজি গাঁজা ও ৮টি গ্যাস সিলিন্ডারসহ মো. ইকবাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে উপজেলার মেরাসানী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক ইকবাল হোসেন মেরাসানী গ্রামের কাহার মিয়ার ছেলে। বিজিবি জানায়, ভোরে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি বিজিবির জুনিয়র কর্মকর্তা মো. সাইফুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মেরাসানী মধ্যপাড়া এলাকা থেকে ৮টি গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫ কেজি ভারতীয় গাঁজাসহ ইকবালRead More
শিশু-কিশোর মুক্তিযোদ্ধাদের বিষ্ময়কর বীরত্বগাঁথা
মাত্র ১০ বছর বয়সে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত শহীদুল ইসলাম লালু ওরফে বিচ্ছু :টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের সূতীপলাশ গ্রামে জন্ম নেওয়া এক বীরের নাম শহীদুল ইসলাম যিনি মাত্র ১০ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধের সময় পাক সেনাদের আক্রমণে নিজ জন্মস্থান ছেড়ে পরিবারের সাথে তাকে আশ্রয় নিতে হয় ধনবাড়ী উপজেলার কেরামজানিতে।সেখানেই পরিচয় ঘটে দুঃসাহসী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ীর সাথে।শহীদুল ইসলামের জিদের কাছে হার মেনে তাকে নিয়ে যাওয়া হয় ভারতের তুরা ক্যাম্পে।সেখানে তিনি স্টেনগান ও গ্রেনেড চালনা শিখেন।এই ছোট্ট মানুষটির অদম্য সাহস দেখে ওই ক্যাম্পের প্রশিক্ষক ব্রিগেডিয়ার সামসিং মুগ্ধ হয়ে যান এবং তিনিRead More



















