Main Menu

March, 2016

 

পাকিস্হান :: লাহোরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫৩

ডিজিটাল ডেস্ক: আবার আত্মঘাতী বিস্ফোরণের শিকার পাকিস্তানে। লাহোরের এক পার্কের বাইরে তীব্র বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫৩ জন। ঘটনায় জখম ১০০ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক। নাশকতার নিশানায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের খাসতালুক। রবিবার পূর্ব পাকিস্তানের লাহোরের জনবহুল এলাকা আলামা ইকবাল টাউনের গুলশন-ই-ইকবাল পার্কের পার্কিং স্ট্যান্ডে তীব্র বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে কর্মরত আপত্‍কালীন উদ্ধারবাহিনী ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র জাম সাজ্জাদ হুসেন রয়টার্স সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘রবিবার গুলশন ইকবাল পার্কের বাইরে এক বিস্ফোরণে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ১০০ জন।’ জখমের তালিকায় বেশির ভাগই মহিলা ও শিশু বলেRead More


ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের দিকে আরেকধাপ এগিয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা:: মেয়র মোঃ হেলাল উদ্দিন ।

ডিজিটাল ট্রেড লাইসেন্স উদ্বোধন বর্তমার সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের দিকে আরেক ধাপ এগিয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। আজ ২৮ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রেড লাইসেন্স ম্যানেজম্যন্ট সিস্টেম সফটওয়ারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নির্বাচিত হবার পর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কে একটি ডিজিটাল পৌরসভার গঠনের জন্য কাজ করেছি। ইতিমধ্যে পৌরসভার সকল কার্যক্রম সনাতন পদ্ধতি ছেড়ে কম্মপিউটারাইজ ও সফটওয়ার নির্ভর পদ্ধতিতে পরিবর্তন করেছি। পৌরকর, পানিকর, হল্ডিং নাম্বার, জন্ম সনদ মৃত্যু সনদ ইত্যাদিRead More


স্বাধীনতা দিবসে লজ্জার হার টাইগারদের

ডিজিটাল ডেস্ক: তিনটি ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শেষ করতেই চেয়েছিল মাশরাফিরা। কিন্তু এই বিশ্বকাপে সব থেকে বড় ব্যবধানে তাঁরা হেরে বসলেন স্বাধীনতা দিবসের দিনে। ফাঁকা ইডেনে শনিবার দুপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের ২৫ রানের মাথায় ওপেনার নিকোলস আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। উইলিয়ামসন, মুনরো এবং রস টেলর ছাড়া অন্যরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ১৫ ওভারে ১০০ রান তোলার পরেও মুস্তাফিজুর রহমানের দাপটে একটা সময় মনে হয়েছিলRead More


আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিসিবি প্রধান

আনন্দবাজার:: তাসকিনকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে কম চেষ্টা করেনি বিসিবি। টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালদের সন্দেহের প্রেক্ষিতে চেন্নাইয়ের রামাকান্ত বিশ্ববিদ্যালয়ে বায়োমেকানিক্স পরীক্ষায় বসতে হয়েছে তাঁকে। সেখানকার রিপোর্টে কিছু কিছু ডেলিভারিতে হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি ভেঙ্গে যাওয়ায় আইসিসি নিষিদ্ধ করে তাসকিনকে।  তবে যথাযথ নিয়ম মেনে পরীক্ষা করা হয়নি, এই অভিযোগ এনে আইনজীবীর মাধ্যমে সিদ্ধান্ত পুর্নবিবেচনায় আইসিসি’র জুডিশিয়াল কমিশনের কাছে আবেদন করেছিল বিসিবি।  কিন্তু ওই আবেদনে কাজ হয়নি, তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত বহালই রেখেছে আইসিসি। আইসিসি চেয়ারমান, সিইও’র সঙ্গে কথা বলে জুডিশিয়াল কমিশনে আবেদন করে আইসিসি’র সহানুভূতিRead More


মুজিবের স্বপ্ন সফল করতে লড়ছে বাংলাদেশ, পাশে থাকুক ভারত

জয়ন্ত ঘোষাল::১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। সেদিন ঢাকায় প্রায় ৯০ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেন। জাতি লাভ করে এক অমূল্য সম্পদ- স্বাধীনতা। সে দিন তো আর শুধু সার্বভৌম এক রাষ্ট্রের প্রাপ্তি নয়, সংগ্রামের আর এক অধ্যায় শুরু। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিলেন, এই স্বাধীনতা নিয়ে আসবে আর্থিক অগ্রগতি। সামাজিক আশা আকাঙ্খা পূর্ণ হবে। কিন্তু বাস্তব হল অন্য। ৭৫ সালের ১৫ অগস্ট। সে এক সাংঘাতিক দিন। শেখ মুজিবের নিথর মরদেহ তাঁর বাড়ির সিড়ির উপর পড়ে রইল। আর তাঁর দেহ থেকে চুঁয়ে চুঁয়ে রক্তের ধারায় নীচতলার মেঝে পর্যন্ত রঞ্জিতRead More


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬:: কাজীপাড়াস্থ আইডিয়েল হাই একাডেমী দ্বিতীয় পুরষ্কার লাভ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ এ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কোজ-কাওয়াজ, পিটি-প্যারেড ও ডিস্প্লে অনুষ্ঠানে কাজীপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমী ডিস্প্লে ইভেন্টে অংশগ্রহন করে দ্বিতীয় পুরষ্কার অর্জন করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে এ বিদ্যালয়টি এক হৃদয়ছোয়া ডিস্প্লে প্রদর্শন করে। দলটিকে উক্ত পুরস্কার প্রাপ্তির যোগ্যতা অর্জনে বিভিন্ন পর্যায়ের যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ শহিদুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশRead More


স্বাধীনতার পথে – “ইস্কান্দার মির্জা” ইতিহাসের পট পরিবর্তনকারী এক নায়ক (!)

স্টুডেন্টকে ইতিহাস পড়াতে গিয়েই পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সম্পর্কে আবার পড়তে বসলাম । কত সুন্দর করেই না অনেক কিছু এড়িয়ে লিখা হয়েছে । আমার ষ্টুডেন্ট পারিবারিক কারণেই ভীষণভাবে রাজনীতি সচেতন । ফলে অজ্ঞাতেই মুখ ফসকে “শালা পাকিস্তানী” গালি বেড়িয়ে গেলো । কি যেন বুকে খচ খচ করে উঠলো । বইটা আবার ধরলাম । পাঠ্যবইয়ের অতীতের ইতিহাসগুলো স্মৃতিচারণ করলাম । প্রতিটি সরকারই খুব সচেতন ভাবেই একটি বিষয় আমাদের প্রজন্মগুলোর কাছে লুকিয়েছে । এই ইস্কান্দার মির্জা “পাকিস্তানী” নয় বরং “বাঙালী” ছিলেন । ইস্কান্দার মির্জা আজ এই স্বাধীনতার মাসে অনেকটা সমাজের প্রতিRead More


যেসব যোদ্ধাদের ভুলে গেছি

১৯৭০ সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাটা স্যু কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে নিয়োগ পান। ১৯৭১ সালের প্রথম দিকে বাটা জুতার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে টঙ্গীর কারখানায় নিয়োগ পান। ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালায়। সে সময় তিনি সেই রাতের ভয়াবহতার কিছু ছবি তুলে পাঠান আন্তর্জাতিক গণমাধ্যমে। বাটা স্যু কোম্পানীর মত বহুজাতিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়াতে অবাধ চলাচল ছিল সর্বত্র। সেই সুযোগে তিনি সম্পর্ক গড়ে তোলেন টিক্কা খান, রাও ফারমান আলী, নিয়াজিদের সাথে। আর অন্য দিকে প্রধান সেনাপতি কর্নেল এমএজি ওসমানীর সঙ্গে যোগাযোগ রাখতেন। তারপরRead More


নবীনগরে ৩ ধাপে ইউপি নির্বাচনে সকল দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষনা

আমিনুল ইসলাম, প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্বিতীয় ধাপে ১১ ইউনিয়নের পর তৃতীয় পর্যায়ে বাকি ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন চুড়ান্ত করে ঘোষনা করেছে। গতকাল শুক্রবার ২৫ শে মার্চ উপজেলা আ’লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি তার দলের মনোনিত এবং উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম তার দলের মনোনিত প্রার্থীদের নাম ঘোষনা করেন। এরা হলেন কৃষ্ণনগর ইউপি-আ’লীগ থেকে মো. মাশুকুর রহমান,বিএনপি থেকে-মো.সফিক মোল্লা, জাতীয় পার্টি থেকে-শাহ আলম, জাসদ থেকে-ডাঃ কামাল উদ্দিন বড়াইল ইউপি-আ’লীগ থেকে মো. জাকির হোসেন, বিএনপি থেকে-আবুল বাশার, জাতীয় পাটি থেকে-মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, জাসদ থেকে-মো.দেলোয়ার হোসেনRead More


আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে আজ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী। বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য খলিলুর রহমান, মোজাম্মেল হক তপন ও লাল মিয়া বকসি প্রমুখ। আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।


This site is protected by wp-copyrightpro.com