February, 2016
সাধারণ সম্পাদক থাকছেন না সৈয়দ আশরাফ!
আসছে ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। আর এবার দলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে আসতে পারে নতুন মুখ। বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নাকি আর এই দায়িত্বে থাকতে চাচ্ছেন না। সূত্র মতে, শেষ পর্যন্ত সৈয়দ আশরাফ পদে বহাল থাকতে রাজি না হলে নতুন মুখ আনতে পারেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত সৈয়দ আশরাফই শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় ব্যক্তি। ২৮ মার্চকে সামনে রেখে ইতিমধ্যে জেলায় জেলায় সম্মেলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানা যায়। এর আগেই সব জেলা কমিটিরRead More
ই.শা. ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন, সভাপতি আবু হানিফ নোমান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়োজনে বৃহস্পতিবার বার বিকেল ৪ টায় কাজীপাড়া সৈয়দবাড়িতে কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলা সভাপতি ইউনুছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. আসাদুল্লাহ মাহবুবের সঞ্জালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ই.শা. ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শেখ ইহ্তেশাম বিল্লাহ আজিজী, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। সভা শেষে প্রধান অতিথি নীতিমালা অনুযায়ী ২০১৫ ইং সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ২০১৬ ইং সেশনের সভাপতি হিসেবে মুহাম্মদ আবু হানিফ নোমান, সহ-সভাপতি মু. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মু. আসাদুল্লাহ মাহবুবেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ‘ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন’ আয়োজিত খেলায় প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। ‘গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী ক্রিকেট দল ও ব্রাহ্মণবাড়িয়ার ‘ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল খেলায় মুখোমুখি হয়। খেলায় গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ১০৬ রান করে জবাবে ব্রাহ্মণবাড়িয়া শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ব্যাট করতে নেমে ৯০ রানে অলআউট হয়। গাজীপুর জেলার গ্লোরিয়াস প্রতিবন্ধী ক্রিকেট দল ১৬ রানে জয়লাভ করে। খেলা শেষে বিকেলে এফবিসিসিআই’র সাবেক সভাপতিRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ প্রতিষ্ঠার ৩১ বছর পর নির্মিত হচ্ছে শহীদ মিনার
ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ প্রতিষ্ঠার ৩১ বছর পর নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার।মহান ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উদ্যোগে ভাষার মাসেই এর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ শহরের পূর্ব মেড্ডা এলাকায় ক্যাম্পাসে শহীদ নির্মাণ কাজের উদ্ধোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা,হুমায়ুন কবীর চৌধুরী,সিনিয়র শিক্ষক আনোয়ার করিম,রোকেয়া বেগম,নাজমা বেগম,এনামুর রশীদ।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু জানান,দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন হিসাবে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি মোকতাদিরRead More
খালেদা জিয়া পাকিস্থানের প্রেমিক হিসাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত –মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,এড.নূর মোহাম্মদ জামাল,এড.আবু তাহের,মিসেস নায়ার কবির,যুগ্মসম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন,শাহ আলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,শিল্প বানিজ্য সম্পাদক শাহ আলম,শ্রম সম্পাদক শেখ মো.মহসিন,কৃষি সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেসার,বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদকRead More
সরাইলে কিশোরীর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে শাহানা (১৩) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শাহানা উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মুরাহাটি এলাকার নূর আহমেদ এর মেয়ে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া এলাকার নাসরিন আক্তার নামের এক স্কুল শিক্ষিকার বাসা থেকে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তবে বিষয়টিকে রহস্যজনক মনে করছেন এলাকার লোকজন। পুলিশ ও এলাকাবাসী জানায়, অনেকদিন যাবত শাহানা দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিনের বাসায় কাজ করতেন। সকালে নাসরিন নরসিংদী এলাকায় বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা হন। এসময় শাহানা ঘরের কাজকর্ম করছিলেন। দুপুরে পাশের বাড়ির এক মহিলা ঘরে কেউ আছে কিনাRead More
দুনিয়া পঁচা মরদেহের মতো, আর যে এর পিছনে ছোটে সে কুকুরের মতো- এটি কি হাদিস নাকি প্রবাদ?
আল্লাহর কাছে এ দুনিয়ার মূল্য কতটুকু এ বিষয়ে একটি হাদীসে আছে, ‘দুনিয়া যদি আল্লাহ তাআলার কাছে মাছির ডানার বরাবর মূল্য রাখতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে (আল্লাহ-দ্রোহীকে) এক ঢোক পানি পান করতে দিতেন না।’ (তিরমিজি, হাদীস নং ২৩২০) الدنيا جيفة، وطلابها كلاب অর্থাৎ দুনিয়া পচা মরদেহের মতো, আর যে ব্যক্তি এর পিছে ছুটে সে কুকুরের মতো । এ দুনিয়া অতি ক্ষণস্থায়ী ও মূল্যহীন; যেমন পচা মরদেহ মূল্যহীন। দুনিয়া অর্জনের পিছে পড়ে আখেরাত বরবাদ করা; আল্লাহর নাফরমানী করা, হালাল-হারামের পরোয়া না করা ইত্যাদি ঠিক নয়- একথা বুঝাতে গিয়ে উপর্যুক্ত বাক্যটি বলাRead More
সরাইলে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
মোহাম্মদ মাসুদ, সরাইল :সরাইলে মধ্যপ্রাচ্য প্রবাসীর বসত বাড়িতে প্রথমে অজ্ঞান ও পরে পল্লবী (০২) নামের কন্যা শিশুকে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের ঘোষ পাড়ায় নকুল চন্দ্র বিশ্বাসের (৫৫) বাড়িতে দূর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে। সংসদ সদস্যের বাড়ির ২’শ গজ পশ্চিমে নকুলের বাড়ি। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ওই বাড়ি পরিদর্শন করেছেন। ভুক্তভোগী ও স্থানীয় লোকজন জানায়, নকুল চন্দ্র ঘোষের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। মঙ্গলবার সোনালী ব্যাংক সরাইল শাখা থেকে ছেলের পাঠানো ৪৫ হাজার টাকা উত্তোলন করেছিলেন নকুল চন্দ্র।Read More
সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ শুরু
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ গত বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবারের প্রতিপাদ্য মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসমান্য অবদান, খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অন্যতম প্রধান উদ্দেশ্যে। অনুষ্টানের সরাইল উপজেলা পরিষদেন চেয়ারম্যন এড. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ।Read More
এশিয়া কাপের বিরুদ্ধে ষড়যন্ত্র; তিন জনের বিরুদ্ধে বিসিবির জিডি!
আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ষড়যন্ত্রের আশংকা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এরই মধ্যে তাই একজন ব্যবসায়িক অংশীদারসহ মোট তিনজনের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে সাধারণ ডায়েরি(জিডি) করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। একটি ইংরেজি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি মিরপুর থানায় রিজওয়ান বিন ফারুক, ইফতেখার রহমান ও এসএম নেওয়াজ সোহাগ; এই তিনজন এশিয়া কাপের বিরুদ্ধে চক্রান্ত করছে এমন অভিযোগ তুলে বিসিবির পক্ষ থেকে জিডি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, অভিযুক্ত তিনজন চলতি ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে স্পন্সরশিপের অধিকার না পাওয়ায় বিসিবি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এক্সিয়ম টেকনোলোজিসের কর্ণধারRead More



















