Main Menu

February, 2016

 

কাজ নেই তবু আছে যে ৫ অঙ্গ

ডেস্ক ২৪:: পূর্বপুরুষের থেকে বিবর্তিত হতে হতে আজকের মানবজাতিতে পৌঁছতে সময় লেগেছে দীর্ঘ ৬০ লক্ষ বছর। অভিযোজনের স্বাভাবিক নিয়মে বিবর্তিত হয়েছে মানুষের শারীরিক গঠনও। বর্তমান মানবপ্রজন্মের শরীরে এমন অনেক অংশ রয়েছে, যা আদিম মানুষের কাছে প্রয়োজনীয় হলেও, আজকের দিনে তার দরকার ফুরিয়েছে। নজর রাখব শরীরের এমনই ৫ অংশের দিকে, যার থাকা না থাকায় মানুষের কিছু যায় আসে না। ১) টেলবোন মানুষের এখন লেজ নেই। তাই দরকার নেই টেলবোনেরও। মানুষ যখন ভ্রূণ আকারে মায়ের গর্ভে থাকে, তখনও তাদের একটি লেজের অংশ থাকে অন্যান্য স্তন্যপায়ীদের মতো। তবে, ভূমিষ্ঠ হওয়ার সময় সেই লেজRead More


কসবায় ক্রিকেট খেলায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আজ শুক্রবার দুপুরে আড়াইবাড়ি চলন্তিকা বনাম শিতল পাড়ার মধ্যে ক্রিকেট সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সার্চ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ক্রিকেট খেলাটির শুভু উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। খেলায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো:আশরাফুল । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলী আফরোজ কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি,মো:আজিজুল ইসলাম বাচ্চু,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মো:সোলেমান খান, মো:মনিরুল হক,অলিউল ইসলাম আবুল,নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা,সোহরাব হোসেন কামাল উদ্দিন প্রমুখ।


ভুতুড়ে গা ছমছমে শব্দ মহাকাশে! দেখুন ভিডিও

ডেস্ক ২৪:: হাড় কাঁপানো বললে কমই বলা হয়। হাড় জমানো ঠাণ্ডা। যেখানে পারদ থাকে শূন্যের ২৭২ ডিগ্রি সেলসিয়াস নীচে। সঙ্গে ঘুটঘুটে, অতল অন্ধকার। গা ছমছমে সেই হাড় জমানো জমাট অন্ধকারে শোলা যাচ্ছে ভয়ঙ্কর, ভুতুড়ে সব শব্দ। গায়ে কাঁটা দেওয়া সেই শব্দগুলো একেকটা এক এক রকমের। তবে সবগুলোই ভুতুড়ে। বা, বলা ভাল, একেবারেই অদ্ভুতুড়ে। কোথাও গান গাইছে ধূমকেতু। কখনও বা শোনা যাচ্ছে গনগনে তেজে জ্বলা সূর্যের সরোষ গর্জন। আবার কখনও এই সৌরমণ্ডলের সবচেয়ে বড় আর সবচেয়ে ভারী গ্রহ বৃহস্পতিকে কাঁপিয়ে দেওয়া ঝড়, বজ্রপাত আর বিদ্যুৎ-চমকের গা ছমছমে শব্দে পিলে চমকে যাওয়ারRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর সহ ৯ পৌর নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে:: ১৭ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা

দ্বিতীয় দফায় ৯ পৌরসভা নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভায় আগামী ১৭ মার্চে ভোটগ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের প্রথম দিকেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মার্চের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে ৪৮টি পৌরসভা নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে দুটির তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহের যেকোনদিন আরো নয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হবে। এসব পৌরসভায় ১৭ মার্চ ভোটগ্রহণেরRead More


অন্ধ হেলালের পাশে হানিফ সংকেত

ডেস্ক ২৪::অন্ধ হেলাল মিয়া। বয়স ৫৫। হেলাল মিয়া ছাড়াও তার পরিবারের আরও ছয় সদস্য জন্ম থেকেই অন্ধ। কিন্তু এই দৃষ্টিহীনতা দমিয়ে রাখতে পারেনি হেলালকে। দৃঢ় মনোবল আর গানকে পুঁজি করে হেলাল ও তার পরিবারের সদস্যরা চালিয়ে যাচ্ছেন তাদের বেঁচে থাকার সংগ্রাম। এলাকায় সঙ্গীতের রাজা হিসেবে পরিচিত তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা হেলালের সব ভাবনা গান নিয়েই , গানই হেলালের জীবন। তাইতো হেলালদের সকালটা শুরু হয় গানের সুরে সুরে। মারফতি, মুর্শিদী আর কাওয়ালী গানই বেশি করেন হেলাল ও তার পরিবার। তবে লোক সঙ্গীতেও ভালো সুর তুলতে পারেনRead More


শিক্ষকের সততা

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যালয়ের এক শিক্ষক গত বুধবার বিকেলে রাস্তায় এক লাখ টাকা কুড়িয়ে পান। পরে তিনি ওই টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক উৎপল কুমার গত বুধবার বিকেলে পৌর শহরের পুরান বাজার এলাকায় পৌর মুক্তমঞ্চের সামনে এক হাজার টাকা নোটের একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। বান্ডিলটি কুড়িয়ে দেখেন, এতে এক লাখ টাকা আছে। টাকা পাওয়ার বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে জানান। কিন্তু কেউ উপযুক্তRead More


শিশুদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরী করে দিতে হবে – পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ৩ দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প শুরু পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, শিশুদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরী করে দিতে হবে। শুধু শিক্ষা কেন অন্য ক্ষেত্রেও অবদান রেখে পরিচিতি পাওয়া যায় সুনাম অর্জন করা যায়। শিক্ষা ক্ষেত্রে যারা অবদান রেখেছে তাদের কথা কিন্তু কারো মনে নেই। কিন্তু শিল্পী জয়নুল আবেদীন, পল্লী কবি আব্বাস উদ্দিন, ড. জাফর ইকবাল, রোদোয়ানা চৌধুরী বন্যা, সাকিব আল হাসানকে সবাই চেনে। অনেক পরিচিত তারা। তিনি আরো বলেন, পৃথিবীতে বাংলাদেশ এখন অনেক ভাল অবস্থানে আছে। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে ভাল অবস্থানে দাড় করাতেRead More


মসজিদ পরিদর্শনে গিয়ে মুসলমানদের ভরসা দিলেন ওবামা

বিবিসি বাংলা::মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে দেশের বাইরে মসজিদ পরিদর্শন করলেও আমেরিকার ভেতরে এই প্রথমবারের মতো তিনি মসজিদে গেলেন। সম্প্রতি প্যারিস হামলার পর মুসলমানদের নিয়ে আমেরিকার রাজনীতি বেশ আলোচিত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের বিষয়ে যে মন্তব্য করেছেন সেটি বিশ্বজুড়ে বেশ বিতর্ক তৈরি করেছে। বল্টিমোরে মসজিদ পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেছেন মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেবার কোন যুক্তি থাকতে পারেনা। তিনি বলেন মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের কোন স্থান আমেরিকাতে নেই। আমেরিকার মুসলমানদের প্রশংসা করে মি: ওবামা বলেছেন তিনি এমন অনেক আমেরিকান মুসলমানদের দেখেছেন যারা দেশপ্রেমিক এবং সম্মানিত।Read More


আশুগঞ্জে বড়তল্লা লাইনপাড় সুন্নী মহা সংম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃআশুগঞ্জ উপজেলার বড়তল্লা লাইনপাড় হুব্বে রাসুল (রাঃ) সুন্নী যুব সংগঠনের উদ্যেগে ২য় বার্ষিকী ঐতিহাসিক সুন্নী সংম্মেলন লাইনপাড় পাঙ্গনে ৩ ফেব্রুয়ারি বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। পীরে তরিকত আলহাজ্ব আব্দুল হক সাহেব সভাপতিত্তে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মোঃশাহজাহান আলম সাজু। প্রধান বক্তা ছিলেন হাফেজ মোঃতোফাজ্জল হোসেন ভৈরবী,বিশেষ বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী ঢাকা।আমন্ত্রিত উলামায়ে কেরাম ছিলেন- মুফতি জহিরুল ইসলাম ফরিদী,মাওঃ ঈসা উবায়দুল্লাহ সাহেব,মাওঃ শফিকুল ইসলাম সাহেব। মাহফিলে আরো উপস্থিত ছিলেন-হাজী মগল মিয়া,আলী আকবর,হাজী মোঃগোলাম রব্বানী,মোঃবাদল মেব্বার,মোঃমোতাহারRead More


অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে ২নং পুলিশ ফাড়ির টিএসআই কাশেম ক্লোজড

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল কাশেমেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি বাগানবাড়ি এলাকা থেকে ভয়-ভিতি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ এবং গত ১২ জানুয়ারি তান্ডবের ঘটনার সাথে স্থানীয় এক যুবলীগ নেতাকে বিএনপি জামাতের কর্মী হিসেবে গ্রেপ্তার করার অভিযোগ আনা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, টিএসআই আবুল কাশেমের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযোক্ত করেন।


This site is protected by wp-copyrightpro.com