February, 2016
কাবার নতুন গিলাফ এবং গিলাফের ইতিকথা
রীতি অনুযায়ী পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। মক্কার মসজিদে হারামের দায়িত্বশীল কর্মকর্তারা আজ সোমবার পবিত্র কাবা ঘরের পুরনো গিলাফ নামিয়ে তাতে নতুন গিলাফ জড়িয়ে দেন। প্রতিবছর যিলহজ মাসের এ সময়ে কাবার গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে। প্রাকৃতিক রেশম দিয়ে তৈরী এ নতুন গিলাফ তৈরীতে খরচ হয়েছে ২২ মিলিয়ন রিয়াল। ১৪ মিটার উঁচু কালো রঙের এ পবিত্র গিলাফ সর্বমোট ১৬টি ছোট টুকরো দিয়ে তৈরী। কাবা শরীফের দরজায় ঝোলানোর জন্য আলাদা ভাবে এতে সাড়ে ছয়মিটার উঁচু এবং সাড়ে তিন মিটার প্রস্থ পর্দা রয়েছে। স্বর্ণের প্রলেপ মেশানো রূপার সুতা দিয়ে তৈরী নকশায়Read More
কওমি আলেমরা সমাজের বোঝা- কিন্তু কেন এবং কীভাবে?
একজন ডাক্তার হওয়ার জন্য মেডিকেলের একজন ছাত্রের কতোটুকু ডাক্তারি জ্ঞান প্রয়োজন? যাতে সে একটি সফল অস্ত্রোপচার করতে পারে? একজন প্রকৌশলী হওয়ার জন্য একজন প্রকৌশলের ছাত্রের বিল্ডিং বানানোর কতোটুকু জ্ঞান প্রয়োজন? কিংবা একজন বিজ্ঞানী হওয়ার জন্য কতোটা বিজ্ঞান অধ্যয়ন প্রয়োজন? একজন কওমিপড়ুয়া আলেমকে কেনো ইংরেজির তোতাপাখি হতে হবে? কেনো তার কাছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে অজ্ঞতার প্রশ্ন তোলা হবে? তার কাজ ধর্ম নিয়ে কথা বলা। ধর্মের বিষয়াদি মানুষকে জানানো, মানুষকে মানানো। আপনি তো কখনো একজন ডাক্তারের কাছে দালান বানানোর জন্য যান না। কিংবা ইঞ্জিনিয়ারের কাছে যান না দাঁত দেখাতে।Read More
নবীনগরে ভন্ড পীর আটক মুচলেকায় মুক্তি পেলেন সহযোগী
এস এ রুবেল,নবীনগর :: নবীনগরে ভন্ড এক পীরের নামে লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়ায় অবশেষে ওই পীরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী জনৈকা ব্যাক্তির আত্মসাৎকৃত টাকা ফেরত দেওয়ার আশ্বাসে মুচলেকায় মুক্তিপেলেন ওই ভন্ড পীরের স্থানীয় এক মহিলা সহযোগী। সুত্র জানায়, ওই ভন্ডপীরের ভক্ত প্রতারনার স্বীকার পৌর এলাকার মনতলা গ্রামের মোছাঃ জুবেদা বেগম, স্বামী প্রবাসী মোস্তাফিজুর রহমান মুসা এর দায়ের করা প্রতারনার মামলায় আটকের পর আজ সোমবার পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে। দীর্ঘদিন ধরে ওই ভন্ড পীর বিভিন্ন স্থানে এজেন্টের মাধ্যমে এলাকার সহজ সরল মহিলাদের ধর্মীয় নানা অপব্যখ্যায় ভুলিয়ে ভালিয়েRead More
নাসিরনগর ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান:: প্রধান অথিতি.: ডঃ মোঃ আলমগীর কবির
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ঢাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ডঃ মোঃ আলমগীর কবির। বিশেষ অথিতি নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ফারুকুজ্জামান (ফারুক), বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ,পরিমল চন্দ্র রায়,প্রদীপ কুমার আচার্য্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মাফুজুর রহমান ফেরু মাষ্টার,ডাঃ মোঃ শাহজাহান,মোঃ বদরRead More
জেলা আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে উত্তর পৈরতলায় উঠান বৈঠক অনুষ্ঠিত
গতকাল রোববার সন্ধ্যায় শহরের উত্তর পৈরতলায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের পৈত্রিক বাড়িতে তাঁর সহ ধর্মিনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হক, জাহাঙ্গীর কবীর, আব্দুল মজিদ, ভজন মাষ্টার, ফরিদ মিয়া, বাবুল মিয়া, আজ্জম মিয়া, আলী আক্কাস, সাবেক পৌর কাউন্সিলর আজিজুর রহমান শামীম, পৌর কাউন্সিলর ইকবালRead More
পৌর নির্বাচন ২০১৬:: আওয়ামী লীগ থেকে কে পাবেন দলের গ্রীন সিগন্যাল
দলের গ্রীন সিগন্যাল পেতে ঘুম হারাম ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনের আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থীদের। জেলা আওয়ামীলীগ দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আবেদন ফরম বিতরন শুরু করেছে ইতিমধ্যে। বুধবার এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনার পর পাল্টে যায় চিত্র। সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন বাগাতে পেরেশান হয়ে উঠেন। ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ছুটাছুটি শুরু হয় তাদের। আগামী ২০ শে মার্চ ভোট এই পৌরসভার। গত ক’মাস ধরেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়েই আলোচনা এখন পৌর এলাকার সর্বত্র । নির্বাচনের তারিখ ঘোষনার পরদিন থেকেই দলের মনোনয়ন প্রত্যাশীদেরRead More
নিষ্ঠুর পরকীয়ার বলি:: দুই মেয়েকে নদীতে ফেলে হত্যা : একজনের লাশ উদ্ধার
ডেস্ক ২৪:: পরকীয়া প্রেমের জেরে নিজের দুই মেয়েকে নদীতে ফেলে হত্যা করছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মো. মনির হোসেন (৩২)। ১১ দিন রিমান্ড শেষে তিনি বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগের আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আশুগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, উপজেলার শরীফপুর গ্রামের মনির হোসেন স্ত্রী ও তিন সন্তানের কথা গোপন করে অষ্টম শ্রেণির এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তারা বিয়ে করার সিদ্ধান্তও নেয়। মনির তার প্রেমিকার কাছে নিজেকে অবিবাহিত প্রমাণ করতে বিবাহিত জীবনের সব চিহ্ন মুছে ফেলার পরিকল্পনা করেন। সে অনুয়ায়ী ১৪ জানুয়ারিRead More
জেলায় চাকুরী জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের কর্মবিরতি পালন
ডেস্ক ২৪::চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দাবী আদায় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ টি কমিউনিটি ক্লিনিকে আজ ১৪/০২ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। কর্মবিরতি পালন করায় জেলার ২৫০টি কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা জনগন শুন্য হাতে ফিরে গেছে। এদিকে, সিএইচসিপি’রা বলছেন তিন দিন অর্ধদিবস কর্মসুচী পালন করা হবে এর মধ্যে যদি সরকার দাবী মেনে না নেয় তবে ১৮ ফ্রেব্রুয়ারী থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসুচীRead More
পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: জহিরুল হক খোকন জহিরের ব্যাপক গণসংযোগ
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির শনিবার বাদ মাগরীব হালদারপাড়া, কুমারশীলমোড় থেকে ট্যাংকের পাড় ও পুরাতন জেলখানা মোড় হয়ে কালাইশ্রীপাড়া পর্যন্ত এবং পরবর্তীতে রবিবার সকালে শিমরাইলকান্দি থেকে গণসংযোগ শুরু করে পাওয়ার হাউস রোড হয়ে কলেজ পাড়ায় গণসংযোগ শেষ করে কাউতলী জামে মসজিদে যোহরের নামায ও নামাযে জানাযায় অংশ গ্রহণ শেষে উপস্থিত মুসল্লিদের সহিত কুশলবিনিময় করেন। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা চান। আগামী মঙ্গলবার বাদ আছর শিমরাইলকান্দি আল ফাতাহ মসজিদ প্রাঙ্গনেRead More
সাবেক ছাত্রদলনেতা কবীর আহমেদের মাতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ
ইটালী প্রবাসী ফিরেন্স শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক মো: কবীর আহমেদের মাতা ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি আপেল মাহমুদের মামী খোশ মেহের বেগম (৭০) মঙ্গলবার সকাল ১১.৩০ টায় ঢাকাস্থ মেট্রো পলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার বাদ আছর শিমরাইলকান্দি জামে মসজিদে নামাজে জানাযার শেষে শিমরাইলকান্দি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৬ মেয়ে রেখে যান। মরহুমা খোশ মেহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতিRead More



















