January, 2016
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পোস্ট অফিসে ডিজিটাল সেবা কেন্দ্র উদ্বোধন
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ডাকঘরে “ডিজিটাল সেবা কেন্দ্র” উদ্বোধন করা হয়েছে। আখাউড়া পোস্ট অফিস পরিদর্শক মো:শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো: আতিকুর ইসলাম (পি.এইচ.ডি)। (২৫ জানুয়ারী) সোমবার বিকালে বাংলাদেশ ডাকবিভাগ “পোস্ট -ই সেন্টার ফর রুরাল কমিউিনিটি ” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা ডাকঘর পোস্ট-ই সেন্টার ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী। স্বাগত বক্তব্য রাখেন কসবা উপজেলা পোস্ট মাস্টার মো:শফিউল বর।Read More
মহর্ষি মনোমোহন দত্তের ১৩৮তম জন্ম বার্ষিকী
নবীনগর প্রতিনিধিঃ:মহর্ষি মনোমোহন ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগরে সাঁতমোড়া গ্রামে বাংলা ১২৮৪ সনের মাঘ মাসে জন্মগ্রহণ করেন।জীবন সংসারে মাত্র ৩৩ বছর ছিলেন এই মহামানব।অথচ এই অল্প সময়ে প্রায় হাজার খানেক গান,কবিতা এবং আধ্যাতিক সাধন প্রণালী এবং মনুষত্য অর্জনের পথের দিক লিখে গিয়েছেন মহর্ষি মনমোহন দত্ত।এই উপলক্ষে মহর্ষির তার জম্নস্থানে সোমবার (২৫/১) সাতমোড়া গ্রামের দুইদিন ব্যাপী মলয়া গানের রচয়িতা সাধক কবি মনোমোহন দত্তের ১৩৮ তম জন্মবার্র্ষিকী পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে বাংলাদেশসহ উপমহাদেশের বেশকয়েকটি দেশের ভক্তবৃন্ধ উপস্থিত হয়েছেন বেলতলায়। মহর্ষি মনোমোহন দত্তের পূর্বপুরুষ ঢাকা সোনারগাঁয়ের জমিদার রাজবল্লভ দত্ত।জমিদারির মোহ কাটিয়ে চলেRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৭৫ বোতল হুইস্কি আটক
ডেস্ক ২৪::অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ১৭৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে। ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় কসবা উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় কসবা বিওপি’র জুনিয়র কর্মকর্তা সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫০ বোতল হুইস্কি আটক করা হয়েছে। এছাড়া গত রাতে একই উপজেলার গোসাইপুর সীমান্ত এলাকা হতে কাজিয়াতলী সীমান্ত ফাঁড়ীর টহল দল কর্তৃক ১৩ বোতল এবং গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর টহল দল কর্তৃক ১২ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কRead More
সরাইলে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে মানববন্ধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে মানববন্ধন করেছে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যদের নেতৃত্বে আজ সোমবার সকাল ১০টায় তারা সরাইলের প্রধান সড়কে অবস্থান নেয়। ১৫ মিনিট চলে এ মানববন্ধন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরোদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এক সময় শিক্ষার্থীদের এ কর্মসূচীতে উপস্থিত হন অনুষ্টানের প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদ খালেদ জামিল খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান , যে কোন উপায়ে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে।Read More
হাফ সেঞ্চুরির মাঠে হাফ সেঞ্চুরির অপেক্ষায় সাকিব
খুলনায় আজ রেকর্ডের দিন। তৃতীয় ম্যাচ হেরে সিরিজ কঠিন করে ফেলেছে দল। কিন্তু স্পেশাল দিনে ম্যাচ জিতে সিরিজ দখলে নেওয়াই আসল লক্ষ্য। রেকর্ডের তালিকাটাও কম দীর্ঘ নয়। সঙ্গে রয়েছে বেশ কিছু কাকতালীয় ঘটনাও। খুলনার এই শেখ আবু নাসের স্টেডিয়ামেই প্রথম টি২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কাকতালীয় হলেও সত্যি। ৯বছর ১মাস ২৪দিন পর সেই খুলনার মাঠেই টি২০ ম্যাচ খেলার হাফ সেঞ্চুরি করতে চলেছে বাংলাদেশ। সেই ম্যাচ জিতেওছিল দল। টেস্ট কিংবা ওয়ান ডে-তে এমন কোনও রেকর্ড নেই। এখানেই শেষ নয়। রেকর্ডের বাকি রয়েছে আরও। বাংলাদেশের টি২০ অভিষেক ম্যাচের সেই দলে ছিলেন মাশরাফি ওRead More
আ’লীগ নেতাকে বিবস্ত্র করে পেটালেন ‘এমপির ভাই’
ডেস্ক ২৪::নবীনগরে স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় কামাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতা ও এক বীমা কর্মকর্তাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে নবীনগর থানায় একটি মামলা হয়েছে। নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ভোলাচং বাজারের ওষুধ ব্যবসায়ী সত্য রঞ্জন দাশ সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি তার দোকানে থাকা অবস্থায় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের ফুপাত ভাই কামাল উদ্দিন ফোন করে জরুরি কথা আছে বলে বাসায় ডাকেন। তখন তার দোকানে সানলাইফ ইন্স্যুরেন্সের এক কর্মকর্তা মো. আলাউদ্দিন বসা ছিলেন। তিনি তাকে নিয়েইRead More
ভাঙচুরের দায়ে গ্রেফতার অভিযানের নামে ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপি নিধন অভিযান চলছে- জেলা বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে বলেন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সাথে মাদ্রাসার ছাত্রদের সৃষ্ঠ ঘটনা, যার সাথে বিএনপি ও তার নেতাকর্মী কেহই সম্পৃক্ত ছিলনা, যা দিবালোকের মত স্পষ্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্থানীয় শাষক দলের কতিপয় অসহিষ্ণু সম্পন্ন নেতার প্রতিহিংসার স্বীকার, তাদের ইঙ্গিতে ও ষড়যন্ত্রে প্রতিদিন বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন নিরপরাধ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি, আতঙ্ক সৃষ্টি এবং গ্রেফতার করা হচ্ছে। আসন্ন সদর পৌর মেয়রRead More
হাজী ধন মিয়ার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ
আনন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট শালিসকারক হাজী ধন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নাটাই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাযায় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ জিল্লুর রহমান, সহ সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক (১) এডঃ আনিসুর রহমান মঞ্জু,Read More
নবীপ্রেম প্রমাণে হাত কেটেছিল যে কিশোর (ভিডিও)
ম্প্রতি পাকিস্তানে মসজিদের ইমামের নির্দেশে নিজের হাত কেটেছে এক বালক। এই খবর শুনেই পাঞ্জাব প্রদেশের ওই গ্রাম ঘুরে এসেছেন বিবিসি প্রতিনিধি ইরাম আব্বাস। সেই ছেলে, তার পরিবারের ও ওই গ্রামবাসীর সামগ্রিক প্রতিক্রিয়া নিয়ে বিবিসির এই প্রতিবেদন ‘The boy accused of blasphemy who cut off his hand’। বাংলামেইলের পাঠকদের জন্য এটি ভাষান্তরিত করা হল। ‘আমি কেন ব্যথা বা কষ্ট পাবো? পবিত্র নবীর বিরুদ্ধে যে হাত ওঠেছিল তা কাটার সময় আমার ব্যথা হবে কেন?’ এ ছিল ১৫ বছরের কিশোর কাইসারের (ছদ্ম নাম) অভিব্যক্তি। মাত্র কয়েকদিন আগেই ব্লাসফেমির অপরাধে নিজের ডান হাতটি কব্জিRead More
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন বতুতা এর জীবন কাহিনী । (প্রথম পর্ব)
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন বতুতা হলেন একজন ধর্মতাত্ত্বিক মানুষ ।ইবন বতুতা ১৩০৪ সালের ২৪ ফেব্রুয়ারী মরোক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহন করেন। ইবন বতুতা চীন সহ পৃথিবীর অনেক দেশে ও স্থানে তিনি শামস-উদ-দীন নামেও পরিচীত ছিলেন এবং আছেন। ইবন বতুতা সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছেন। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। তিনি একুশ বছর থেকে শুরু করে জীবনের পরবর্তী ৩০ বছরে প্রায় ৭৫০০০ মাইল ১২০০০০কিঃমিঃ অঞ্চল পরিভ্রমণ করেছেন। তিনিই একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন এবং এর সুলতানদের সাথে স্বাক্ষাত করেছেন। অর্থাৎ বর্তমানRead More



















