Main Menu

January, 2016

 

ব্রাক্ষণবাড়ীয়ায় তিতাস নদীর উপর নির্মিত হচ্ছে সার্জেন্ট মুজিবুর রহমান সেতু

আমিনুল ইসলাম//নবীনগর তথা পশ্চিমাঅঞ্চলে জনগনের দীর্ঘ দিনের প্রানের দাবি আজ বাস্তবায়নের পথে।স্থানীয় সাংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এম,পির অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদরের সাথে নবীনগর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ অন্যতম সেতু “আমিনপুর-রসুলপুর”(মরহুম সার্জেন্ট মজিবুর রহমান সেতু) টি এখন নির্মান কাজ চলিতেছে।গত বছরের ২৬ শে জুলাই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।৫৭৫ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মান ব্যায় ধরা হয়েছে ৩২ কোটি ৬৮ লক্ষ টাকা।স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রনালয় (এল,জি,ই,ডি) সেতুটি বাস্তবায়ন করবে।প্রজেক্টর দায়িত্তে মোঃনজরুল ইসলাম জানিয়েছেন সেতুটি ১৮ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে। সেতুটি নির্মান শুরুতেই উৎসাহ অামেজ বিরাজ করছে নবীনগর ওRead More


সরাইলের কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধের অভিযোগে আটক টাক্কাবালীর মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল:: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন এমদাদুল হক ওরফে টাক্কাবালী (৮০) মারা গেছেন। টাক্কাবালী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া এ অভিযুক্ত ঢামেকের নতুন ভবনের ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে মোজাম্মেল হক।


আগরতলার বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের জীববৈচিত্র

ডেস্ক নিউজঃ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের শিল্প বর্জ্য ও পয়ঃনিস্কাশনের দূষিত পানি তিতাস নদীতে ফেলতে ব্যবহার হচ্ছে বাংলাদেশের একটি খাল। ওই খালে ইটিপি প্লান্ট স্থাপনের কথা থাকলেও দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি তা। ফলে এই দূষিত পানির প্রভাবে আখাউড়ার সীমান্তবর্তী প্রায় ১৫টি গ্রামের জনস্বাস্থ্য ও পরিবেশ এখন হুমকির মধ্যে। কুচকুচে কালো এই পানির উৎকট গন্ধে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তার প্রভাবে ওই এলাকার মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। বিকল্প ব্যবস্থা না থাকায় এ পানি দিয়েই অন্তত: ১৫০০ হেক্টর জমির ধান চাষ করতে হচ্ছে কৃষকদের। বিষাক্ত পানি নদীতে মিশে যাওয়ায় পরিবেশেRead More


মৌলবাদের আগুনে ছাই আলাউদ্দিনের স্মৃতিচিহ্ন

হাসিবুল হক: সঙ্ঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহরে দুদিন ধরে তাণ্ডবে পুড়ে ছাই হল ভারতীয় মার্গসঙ্গীতের প্রবাদপ্রতিম সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের সঙ্গীতাঙ্গন। এই ভয়ঙ্কর কাণ্ড ঘটাল ব্রাহ্মণবাড়িয়ার ইসলামি মাদ্রাসার ছাত্র ও তাদের সহযোগী মৌলবাদে আচ্ছন্ন হিংসাশ্রয়ী জনতা। গোটা ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে হিংসার তাণ্ডবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে রেল স্টেশনে, ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিস্তম্ভ ও তার সংলগ্ন সাংস্কৃতিক ভবনে। পুড়িয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সাহিত্য–সংস্কৃতি পরিষদভবন, ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যম সংস্থার ভবন, তিতাস ললিতকলা আকাদেমি ও ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল। লুটপাট করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাজারRead More


ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম ::পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক বিপিএম পদকে ভূষিত

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এবার পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ পদকে ভূষিত হচ্ছেন। ইতিপূর্বে তিনি দু’বার পিপিএম পদক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় জনসম্পৃক্ত ও অনন্য সেবা প্রদানের জন্য তিনি এ পদকে ভূষিত হচ্ছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ পদক প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, কুটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ফেসবুকে মনিরুজ্জামান পিপিএম এর স্ট্যাটাস আলহামদুলিল্লা।রাব্বুল আলামিন এর অশেষ কৃপায় ২০১৫ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম-সেবা এরRead More


সমবায়ের মাধ্যমে নিজেদের সাবলম্বী করাসহ সমাজকে এগিয়ে নেয়া সম্ভব- আক্তার উননেছা শিউলী, ইউএনও বিজয়নগরে

ডেস্ক ২৪:: বিজয়নগর উপজেল কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আওতাভুক্ত প্রাথমিক সমিতির সভাপতি/ম্যানেজারদের দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) উদ্যোগে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। তিনি বলেন, সমবায় সমিতির মাধ্যমে সমাজের সর্বস্তরে ঐক্য গড়ে তোলা সম্ভব। ঐক্যবদ্ধ শক্তিই পারে সমাজ থেকে সব ধরনের বিশৃঙ্খলা দূর করতে। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে নিজেদের সাবলম্বী করার পাশাপাশি সমাজকে এগিয়ে নেয়া সম্ভব। তিনি কৃষক সমবায়Read More


সকল শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …মেয়র মোঃ হেলাল উদ্দিন

ডেস্ক ২৪:: ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মিলাদ মাহ্ফিল গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহাম্মদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, এলাকার বিশিষ্ট মুরুব্বি সুলতান আহমদ খান, বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ারুল ইসলাম ভুইয়া, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল আওয়াল, সিনিয়র শিক্ষক আবু জার আহমেদ, মাহবুবব আলম। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১ ওয়ার্ড আওয়ামীলীগেরRead More


নাগরিক সমাজের শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় লোকনাথ দীঘির পাড়াস্থ পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সরকার। এতে সভাপতিত্ব করবেন নাগরিক সমাজের সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন। প্রেস রিলিজ


সরাইলে এমপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি :: সালিস সভায় ক্ষমা প্রার্থনা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নাম ভাঙ্গিয়ে চাঁদাবজির অভিযোগ পাওয়া গেছে। এমপি’র ভাগিনা পরিচয় দিয়ে মিলন (৩৮) নামের যুবক দীর্ঘদিন ধরে করছে চাঁদাবাজি। টাকা দিয়ে এমপি’র কাছ থেকে চাকুরী ও কাজ বাগিয়ে নেয়া মামুলি ব্যাপার এমন প্রচারণাই ছিল তার মূল হাতিয়ার। গত রোববার রাতে চুন্টা বাজারে মিলনকে ঘিরে অনুষ্ঠিত এক সালিস সভায় একাধিক ব্যক্তির বক্তব্যে এসব তথ্য বেরিয়ে আসে। অভিযোগের দায় স্বীকার করে প্রকাশ্যে সালিস সভায় ক্ষমা প্রার্থনা করেছে মিলন। সালিস সভায় মিলনের টাকা পাওয়ার দাবী মিথ্যা প্রমানিত হয়। উল্টো বিবাদী জয়নাল মিলনের কাছে ২ লাখRead More


সরাইলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ: সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। শিক্ষক গাজী আবদুল মাজিদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য সুমন পারভেজ, সৈয়দ ইসমাঈল মিয়া উজ্জল, সহকারি প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। পরে বিকাল বাজার হাটখোলা জামে মসজিদের পেশ ইমামRead More


This site is protected by wp-copyrightpro.com