January, 2016
১২ বিজিবির সিংগারবিল বিওপির উদ্ভোধন
সীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপির (বর্ডার অভজারবেশন পোস্ট) উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা বর্ডার গার্ডের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার এর উদ্বোধন করেন। বিজিবির উপ মহা-পরিচালক কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার বলেন, বিনা প্রতিরোধে সীমান্তের এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। টহল জোড়দারের জন্য সারাদেশের সীমান্তে একহাজার কিলোমিটার রাস্তা নির্মান করা হবে। মাদক চোরাচালানের ব্যাপারে কোনো আপোষ করা হবেনা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম। এসময় মাদক চোরাচালান বিরোধী গণসচেতনেতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি।
ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ ও সমাবেশ, তদন্ত কমিটির সময় বৃদ্ধির আবেদন(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, তিতাস সাহিত্য সংষ্কৃতি পরিষদ, সাহিত্য একাডেমি, শিশু নাট্যম, শহীদ ধীরেন্দ্রনাথ দও স্মৃতি পাঠাগার, তিতাস ললিতকলা একাডেমিসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংস্কৃতি কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংস্কৃতি কর্মীদের পাশাপাশি মুক্তিযোদ্ধারাও অংশ নেন। দুপুর সাড়ে ১২ টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানেRead More
ভূতের নগরীর রুপ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, রেল ষ্টেশন ধংস স্তুপ, দূর্ভোগে যাত্রীরা, ৭টি মামলায় আসামী অজ্ঞাতনামা ৬০০০ জন (ভিডিও)
মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় সৃষ্ট সহিংসতায় ভূতের নগরীর রুপ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেন সে সবের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে। রেলওয়ে ষ্টেশন, জেলা আওয়ামীলীেগর কার্যালয়, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, ব্যাংকসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংঘঠনে চালানো হামলায় বাকরুদ্ধ সে সব প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রেলওয়ে স্টেশনে হামলার কারণে বন্ধ হয়ে গেছে অগ্রমি ও আসনসহ টিকেট বিক্রির কার্যক্রম, সিগন্যাল সিস্টেম নষ্ট করে ফেলায় এখন “ডি” শ্রেণীর রেলওয়ে স্টেশনের তালিকায় এই গুরুত্বপূর্ণ স্টেশনটি। যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। সবাই দ্রুত দোষিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। । এ পর্যন্ত বিভিন্ন থানায় করা হয়েছে ৭টিRead More
নারীদের অধিকার প্রতিষ্ঠিত ও সাবলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তামান যুগের নারীগণ দেশ ও সমাজের নেতৃত্ব দিচ্ছেন। অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে শিক্ষিত ও সচেতন নারীরা নিজের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নিজের পরিবার ও সমাজের অনেক উন্নয়ন ও পরিবর্তন করছে। তিনি বলেন নারীরা সচেতন হলে তাদের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। মেয়র গতকাল বুধবার বিকালে মেড্ডায় অনুুষ্ঠিত পৌর এলাকার তৃনমূল নারী সংগঠকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বর্তমান পৌর পরিষদের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা এবং দরিদ্র নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে পৌরসভারRead More
সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা:: জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নাসিরনগর থানাধীন ধনকুড়া গ্রামের হযরত শাহজালাল (রাঃ) জামে মসজিদ ও মাদ্রাসার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া, মাদ্রাসা মসজিদে তালা দেওয়া নিয়ে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সাথে স্থানীয় সাংসদ ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো: সাঈদুল হক সহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বিরোধের জের পাশাপাশি জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে মোবাইল মেরামতের ধন্ধের জের ধরে পৌর সভার ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতিরRead More
নাসিরনগরে র্দুধষ ডাকাতি,আহত ৬ জন
নাসিরনগর সংবাদদতা(ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগর উপজেলার সাতিযাইন হতে আসার পথে আতুকুড়া গ্রামের ব্রিজের কাছে এক র্দুর্ধষ ডাকাতির কবলে পড়ে কয়েকটি সিএনজি ও মালবাহী টমটম। এ সময় ডাকাতের অর্তকিত হামলায় গুরতর আহত হয় ফান্দাউকের নাইম, শ্রীগরের বাছির,নাসিরনগরের ডেকোরের্টাস ব্যবসায়ী সিরাজ মিয়া সহ বেশ কয়েকজন যাত্রী। ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকা সহ অন্যান্য মালামাল লুটে নেয়। গতকাল বুধবার রাত ৮টার সময় সাতিয়াইন হতে আসার পথে আতুকুড়া গ্রামের একটি ব্রিজের কাছে আসলে ওতপেতে থাকা একদল ১০/১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনRead More
নজিরবিহীন হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় মোকতাদির চৌধুরী এমপির তীব্র নিন্দা ॥ দোষীদের গ্রেপ্তার দাবি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা প্রয়াত অ্যাডভোকেট আলী আজম ভূইয়ার বাস ভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা সামছুল হক ভূইয়ার (কনু ভূইয়ার) বাস ভবনে হামলা, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ভাংচুর ও অগ্নিসংযোগ, জেলা সদর হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা শিল্পকলা একাডেমী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নিহতের ঘটনায় শ্রীমঙ্গলে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মাসউদ আহমেদ নিহত হওয়ার ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল আছর নামাজের পর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওলামা পরিষদের ব্যানারে মিছিলটি শহরের মৌলভীবাজার সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন মাদ্রাসার কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি শহরের স্টেশন রোডে আসলে পুলিশি বাধার মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে মুফতি হাফিজ মাওলানা ছাদ আমিন হামিদী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় ঢুকে যেভাবে ছাত্রদের ওপর হামলা করা হয়েছে সেটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমরাRead More
সিলেটে কওমী যুব ও ছাত্র ঐক্য পরিষদের মিছিল
ডেস্ক রিপোর্ট:বি. বাড়িয়ায় বন্ধ হওয়া মাদরাসা খুলে না দিলে এবং মাদরাসায় হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেটের কওমী যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার ১২ জানুয়ারী মঙ্গলবার বাদ আছর সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে স্থানীয় সিটি পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। কওমী যুব ও ছাত্র ঐক্য পরিষদ সিলেটের সভাপতি মাওলানা সালেহ আহমদ শাহবাগীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাফিজ কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোব সমাবেশেRead More
মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে:: কসবায় রাইতলা লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশে আলহাজ্ব সহিদুল হোসেন
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি ::: ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার (১৩ জানুয়ারী) বিকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষারমান উন্নয়ন,ইভটিজিং,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করেন। রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সহিদুল হোসেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক এম,এ করিম,ইউনুছ চৌধুরী,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম,শুক্কুর মেম্বার,হাজী নিজাম উদ্দিন,আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে নিমবাড়ী,শ্রাম বাড়ী,রাইতলা লবখাঁ,নিবড়া পাঁচ গ্রামের অভিভাব/Read More



















