Main Menu

নারীদের অধিকার প্রতিষ্ঠিত ও সাবলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

mayor14115ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তামান যুগের নারীগণ দেশ ও সমাজের নেতৃত্ব দিচ্ছেন। অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে শিক্ষিত ও সচেতন নারীরা নিজের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নিজের পরিবার ও সমাজের অনেক উন্নয়ন ও পরিবর্তন করছে। তিনি বলেন নারীরা সচেতন হলে তাদের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।

মেয়র গতকাল বুধবার বিকালে মেড্ডায় অনুুষ্ঠিত পৌর এলাকার তৃনমূল নারী সংগঠকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বর্তমান পৌর পরিষদের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা এবং দরিদ্র নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে পৌরসভার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করার কথা উল্লেখ করে বলেন বর্তমান সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ দেশের সকল নারীদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল এবং নারীবান্ধব পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া সহযোগিতা কামন করেন।

১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাদেকুর রহমান শরীফ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান মলাই, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, তৃনমূল নারী সংগঠক মোঃ মুখলেছুর রহমান, ফারহানা তাহির, জেলা যুব মহিলালীগ নেত্রী তাহমিনা আক্তার পান্না, তৃনমূল নেত্রী আমেনা বেগম, সেলিনা আবিদ, সাহিদা বেগম প্রমুখ। সভা পরিচালনা করেন সৈয়দ আজিজুল হক। সভায় প্রায় পাঁচশতাধীক নারী নেত্রী ও কর্মী অংশ গ্রহন করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares