Main Menu

January, 2016

 

তান্ডব ও প্রশাসনের ভূমিকায় আওয়ামীলীগের নিন্দা প্রস্তাব ॥ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন॥ এড.মাসুম খানকে সাময়িক বহিস্কার

ব্রাহ্মণবাড়িয়ায় গত মঙ্গলবার দিনভর মাদ্রাসা ছাত্রদের ব্যাপক হামলা-ভাংচুর-অগ্নি সংযোগ সহ তান্ডবের ঘটনার পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি তাজ মো.ইয়াছিন,হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,মঈনউদ্দিন মঈন,গোলাম মহিউদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিল আহমেদ,কার্যকরী সদস্য জহিরুল ইসলাম ভূঞা,আজিজুল হক, জায়েদুল হক নুরুলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের দশা, ৪৩ জন চিকিৎসকের মধ্যে ২০ জন অনুপস্থিত

চরম নৈরাজ্য, স্বেচ্ছাচারিতা আর বিশৃঙ্খলার মহোৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগে। যে যেভাবে পারছেন নিয়ম ভাঙ্গছেন পাল্লা দিয়ে। ছুটি-ছাটার তোয়াক্কা না করে কর্মস্থলে অনুপস্থিত খোদ সিভিল সার্জন। কাউকে কিছু না জানিয়ে উধাও ২৫০ শয্যা বিশিস্ট জেলা সদর হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর হাতে নাতে এসব ঘটনার প্রমাণ পেয়েছেন স্বয়ং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা। শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালটির ৪৩ জন চিকিৎসকের মধ্যে ২০ জনকেই অনুপস্থিত পান তিনি। এদের মধ্যে ৪ জনই হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্টও রয়েছেন ৮ জন। শুধু তাই নয়,Read More


যারা ইসলাম বিরোধী ,স্বাধীনতা বিরোধী ,মানবতা বিরোধী তারাই এ ধ্বংস যজ্ঞ ঘটিয়েছে- রেল মন্ত্রী মুজিবুল হক(ভিডিও)

রেল মন্ত্রী মুজিবুল হক বলেছেন যারা ধর্মের বিরোধী, ইসলাম বিরোধী ,স্বাধনিতা বিরোধী ,মানবতা বিরোধী তারাই এ ধ্বংসাত্বক কার্যকলাপ ঘটিয়েছে।নাশকতা মূলক কর্মকান্ড করেছে। যারা সরকারি এবং বেসরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে তারা কোনদিন গণতান্ত্রিক হতে পারেনা। তারা নৈরাজ্যে বিশ্বাস করে। ব্রাহ্মণবাড়িয়া শান্তিপ্রিয় উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ,তদন্ত হচ্ছে । ভিডিও ফুেটজ দেখে ও তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রেল ষ্টেশনের যা যা ক্ষতিগ্রস্থ করা হয়েছে রেল মন্ত্রণালয় সে সব শতভাগ ক্ষতি পূরণের ব্যবস্থা করবে। সহিংসতায় রেলওয়ের প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিRead More


কসবা বর্ডার হাটের নতুন দিন রোববার

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত হাটের দিন পরিবর্তন করে বৃহস্পতিবারে পরিবর্তে রোববার নির্ধারণ করা হয়েছে। শনিবার বিকালে কসবা তারাপুর-কমলাসাগর সীমান্ত হাটের নিয়ন্ত্রণ কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা এডিএম মুহাম্মদ সামছুল হক ও ভারতের এডিএম দিলিপ কুমার চাকমা এতে নেতৃত্ব দেন। বৈঠকে, সীমান্তে হাটে আগামী ১৬ ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারী পালনেরও সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনা সভায় কসবা উপজেলা চেযারম্যান এড.আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরফিুল ইসলাম, কসবা পৌর মেযর মুহাম্মদ ইলিয়াছ, সহকারী কমিশনার আলী আফরোজ ও ইয়ামিন নাহারRead More


প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে জিম্বাবোয়েকে হারিয়ে দিল বাংলাদেশ

চার উইকেটে জিতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু করে দিল বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেই এশিয়া কাপে নামতে চায় বাংলাদেশ। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। সেটাই তাতাচ্ছে পুরো দলকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবোয়ে। • ৬ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই জয়ের রান তুলে নিল বাংলাদেশ। কেউ খুব বেশি বড় রান না পেলেও দলগত জয় হল বাংলাদেশের। • ১৮ ওভারে ছ’উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৫০। • ষষ্ঠ উইকেট বাংলাদেশের। সাত রান করে আউট হলেন মাহমুদুল্লা। • জিম্বাবোয়ের বোলিংয়ে একটু সমস্যায় বাংলাদেশ। যদিওRead More


তারা অন্ধকারের সরীসৃপ, যারা মানুষকে সত্য শেখানোর কথা তারাই মিথ্যা বলছে- উবায়দুল মোকতাদির চৌধুরী(অডিও)

একাত্তর সালে রাজাকার আল বদররা সারা দেশে ধংসলীলা চালিয়েছিল, সেসব রাজাকারদের প্রেতাত্মারাই ব্রাহ্মণবাড়িয়ায় জঘন্য ধ্বংসলীলা চালায় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ অাসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় অাওয়ামী লীগ নেতা র অা ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি অাজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমী অায়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। মোকতাদির চৌধুরী বলেন, কোন উসকানি ছাড়াই তারা শহর জুড়ে এ তান্ডব চালিয়েছে। তারা সত্যকে ভয় পায়। তার অন্ধকারের সরীসৃপ। যারা মানুষকে সত্য শেখানোর কথা তারাই মিথ্যা বলছে।Read More


সরাইলে বন্দুক ও কার্তুজসহ দুই নৌ ডাকাতকে আটক করে পুলিশে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই নৌ-ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের মেঘনা নদী তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হক বলেন, তারা দুজন ডাকাতি করা গরু বিক্রি করে কিশোরগঞ্জের দিকে নৌ পথে যাচ্ছিল। এ সময় অন্য যাত্রীদের সন্দেহ হলে তাদের আটক করে। খবর পেয়ে স্থানীয় অরুয়াইল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী এলাকার শাহিন কাদির (২৮) ও একইRead More


জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির জরুরী সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগ কার্যালয়,মুক্তিযোদ্ধা সংসদ,রেলস্টেশন,সদর হাসপাতাল,সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-অগ্নি সংযোগ সহ শহরজুড়ে তান্ডবের ঘটনায় আজ জেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল ৩ টায় শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।এ সভায় জেলা আওয়ামীরীগের কার্যকরী সংসদের সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।


সংঘর্ষের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হাফেজ মাসুদুর রহমান নিহতের ঘটনায় শুক্রবার সকালে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে। এতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবারক উল্লাহ তার লিখিত বক্তব্যে ঐদিন পুলিশ ও দুস্কৃতিকারীদের হামলায় মাদ্রাসা ছাত্র নিহত ও মাদ্রাসা ভাংচুরের ঘটনা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। তিনি বলেন, জেলার নাসিরনগরে ধনপুরা এলাকার একটি মসজিদ ও মাদ্রাসা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এডভোকেট সায়েদুল হকের নির্দেশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া দুপুরে কওমী ছাত্র ঐক্য পরিষদ শহরের মিছিল সমাবেশ করে। মিছিল সমাবেশ করাকে কেন্দ্র করে সন্ধ্যায় পরিকল্পিত ভাবে জেলা পরিষদ মার্কেট এলাকায় মাদ্রাসা ছাত্রদের উপরRead More


উন্নয়ন কাজ একটি চলমান প্রক্রিয়া, আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছি:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার নিজেস্ব আয় দিয়ে রাস্তা ড্রেনের বৃহৎ উন্নয়ন কাজ করা যায় না। বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রকল্প এনে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। পৌরসভার চাহিদা অনুযায়ী সকল অর্থ সহায়তা দাতা সংস্থা থেকে পাওয়া যায় না। তাই সব এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করা যায় না। উন্নয়ন কাজ একটি চলমান পক্রিয়া। আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রকল্প সহয়তা আনছি এবং সেগুলি দিয়ে শহরের উন্নয়ন কাজ করে যাচ্ছি। তিনি বলেন, চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকা ব্যহত হলেRead More


This site is protected by wp-copyrightpro.com