January, 2016
ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় বিক্ষোভ সমাবেশ
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক সংগঠনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। রাজধানীর জাতীয় নাট্যশালার সামনে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে অংশ নেন ফেডারেশন নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, ড. ইনামুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, মান্নান হীরা, ঝুনা চৌধুরী, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলামসহ অনেকে। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকির সভাপতিত্ব এই সমাবেশ সঞ্চালনা করেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। রামেন্দু মজুমদার বলেন, এই অপশক্তির আক্রমণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। বৃহৎ সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে এইRead More
সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়া: চাই মানবিকতার সার্বিক জাগরণ
পত্রিকার ভাষ্যমতে, ‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে উস্তাদ আলাউদ্দিন খাঁ, জাতীয় বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দস মাখন, ফখরে বাঙাল তাজুল ইসলাম এবং বড় হুজুর সিরাজুল ইসলাম প্রমুখের পূণ্যভূমিতে তুলকালাম কাণ্ড ঘটে গেল। পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় এ-সবের সচিত্র প্রতিবেদন প্রকাশ পাচ্ছে। ঘটনার মূল সূত্রপাত নিয়ে নানামুখী তথ্য পাওয়া যায়: (ক) মোবাইল কেন্দ্রিক বচসা; (খ) অটোরিক্সাকেন্দ্রিক দ্বন্দ্ব; (গ) নাসিরনগর থানায় কওমি মাদরাসা বন্ধ করা; (ঘ) আগের দিন সুন্নি সমাবেশে আক্রমণের চেষ্টা। এর মাঝে কোনটা সত্যি, তা বলা মুশকিল। তবে একাধিক উপাদানও কাজ করে থাকতে পারে। আমার মতে, ভিন্ন একটি কারণও ফল্গুধারার মতোRead More
আশুগঞ্জের সোনারমপুরে ট্রাক,বাস,পিকআপ ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত
ডেস্ক ২৪::ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারমপুরে আজ রবিবার সকাল সাড়ে ৭টায় ট্রাক, বাস, পিকআপ ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক। সড়ক দূঘর্টনার কারণে ঢাকা-মিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । ফলে মহাসড়কের উভয় প্রাশে অন্তত ৫ কিলোমিটার জুড়ে ৬শতাধিক যানবাহন আটকা পড়ে। দূঘর্টনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকালRead More
সুহিলপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
ডেস্ক ২৪:: রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর সুহিলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকলের আরোহী ছিলেন। নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার সৈয়দবাড়ির রনি (৩৫) ও তার ছেলে ইমরান (৭)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল দাস জানান, মোটরসাইকেলে ছেলেকে নিয়ে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন রনি। পথে সুহিলপুর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সুহিলপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।
আজ সকালে সুহিলপুর বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরন অনুযায়ী, সকালে একটি মোটর সাইকেলে করে দুইজন আরোহী সরাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজি মোটর সাইকেলটিকে আঘাত করে। এতে দুইজন মোটর সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এমন সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্হলেই তাদের মৃত্যু ঘটে। বিস্তারিত আসছে…….
কী বার্তা দিয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া?
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের রাগের ধ্বংস-ছবি দেখে প্রায় সবাই হতভম্ব। কিন্তু এমন ঘটনা কি নতুন? মাত্র কয়েক মাস আগে টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভের এমন বিস্ফোরণ কি ঘটেনি? তবে থানা বা সরকারি স্থাপনায় আগুন স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ দেয় না সাধারণত। এর জন্য দলের বা উদ্দেশ্যবাদী লোকের হাত ও উসকানি লাগে। ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলার সময় মাদ্রাসাছাত্রদের সঙ্গে এ রকম কিছু বহিরাগত জিনস-শার্ট পরা যুবককে দেখা গেছে বলে বিভিন্ন সূত্রের খবর। বিক্ষোভের মানুষ মুখ লুকায় না। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসাছাত্রদের মধ্যে বহিরাগতরা কারা ছিল, তদন্তকারীরা তা খুঁজে দেখতে পারেন। হত্যার চেয়ে শোকের আরRead More
অসম্ভব কে সম্ভব করা হয় বাংলাদেশে!!
অসম্ভব কে সম্ভব করা হয় বাংলাদেশে!! অনন্ত জলিল যখন বলে অসম্ভব কে সম্ভব করাই জলিলের কাজ তখন আমরা সমালোচনা করি! বিয়ের আগে তিন তিনবার প্যাগনেট হলেও বাসর’রাতের পুরুষটা হয়ে যায় তার জীবনের প্রথম পুরুষ!!! কারণ, এটা বাংলাদেশ, এখানে সবই সম্ভব। ৫% ভোট,অর্ধেক এর বেশি এমপি বিনা ভোটে নির্বাচিত, তবুও হাসিনার সরকার বৈধভাবে দেশ পরিচালনা করছে!!! কারণ, এটা বাংলাদেশ, এখানে অসম্ভব বলে কিছু নেই। ফেরাউনের বংশধরকে মসনদে বসিয়ে রেখে এখানাকার মানুষ তুরাগতীরে পিকনিক করে!! কারণ, এটা বাংলাদেশ, এখানে ফরজের চাইতে নফলের কদর বেশি। আপনি জানেন,আমি জানি, নেতা জানে,নেত্রী জানে কোনটা সত্য,Read More
মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লুটের অভিযোগ ব্যবসায়ীদের, মামলা দায়েরের প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও ছাত্রলীগের সংঘর্ষের আগে মাদ্রাসা ছাত্ররা স্থানীয় জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে হামলা করে পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফারুক অাহমেদ লিখিত বক্তব্যে বলেন, গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে বয়স্ক এক ইজিবাইক চালককে দোকানের সামনে মারধরে উদ্যত হলে বিজয় টেলিকমের মালিক রনি অাহমেদ দুই মাদ্রাসা ছাত্রকে শাসায়। পরে সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটে শতাধিক মাদ্রাসাRead More
নাসিরনগরে দিশারী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল
এস.এম.বদিউল আশরাফ(মুরাদ) নাসিরনগর, সংবাদদাতা ॥ গতকাল শনিবার নাসিরনগরে দিশারী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্ত দুঃস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে গোর্কণ পূর্বপাড়া নবাব বাড়ির চত্বরে দিশারীর সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহের সভাপতিত্বে অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী ও দিশারীর সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শরীফ। । বিশেষ অতিথি দিশারীর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আফরোজ আনোয়ার, সৈয়দ মোহাম্মদ শাহিদ, প্রেস-ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ। অনুষ্ঠানে ১০০ জন অসহায় ও দুঃস্থ শীর্তাত মানুষের মধ্যেRead More
সহিংসতার প্রতিবাদে সচেতন আলেম সমাজের সাংবাদ সম্মেলন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এমপির ১ লক্ষ টাকা অনুদান, জামিয়া ইউনুসিয়ার মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে জেলার সচেতন আলেম সমাজ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবের নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ওলামা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন, মুফতি নুরুল ইসলামসহ অন্যরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শুক্রবার রাতে মাদ্রাসার পক্ষে শিক্ষা সচিব মাওলানা শামসুক হক বাদী হয়েRead More



















