July, 2015
কসবা তাঁরাপুর-কমলাসাগর সীমান্ত চুতর্থবারের হাট জমে উঠেছে
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের কমলা সাগর দীঘির উত্তরপাড়ে সীমান্ত হাট বাজার জমে উঠেছে। গত ১১ জুন বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিদ্যুৎ প্রজ্জলনের মধ্যদিয়ে কমলাসাগর-তারাপুর হাটের প্রথম হাটবারের শুভ সূচনা করা হয়েছিল। এটি দেশের চতুর্থ ও ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সীমান্ত হাট। বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে ভারতের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি.কে.চাকমার সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়ার জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমা বেগম, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়ার উপস্থিতিতে হাটের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এই সময় কসবা উপজেলাRead More
ইয়াবাসহ যুবক আটক
ডেস্ক ২৪:: পৌর শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে বুধবার রাতে ২০০টি ইয়াবাসহ রাসেল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করে। তার দেহ তল্লাশি করে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাঞ্ছারামপুর সাব রেজিস্ট্রি অফিসে ১০টি পেট্রোল বোমা
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ওই অফিসের দলিল লেখকদের ঘরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. কামরুজ্জামান জানান, সকাল বেলা সাব রেজিস্ট্রি অফিসের নৈশ প্রহরী অফিস চত্তরে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করেন। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যই এ বোমাগুলো ওখানে কেউ রেখেছে বলে পুলিশ ধারনা করছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান :: কাউন্টার থেকে ১৪৪ টি টিকিট জব্দ
স্টাফ রিপোর্টার ॥ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিষ্টেট (এনডিসি) সাব্বির আহমেদ এর নেতৃত্বে অভিযান চলাকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারে ব্রাহ্মণবাড়িয়া- ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া- চট্টগ্রাম গামী ট্রেনের অগ্রিম কেটে রাখা ১৪৪টি টিকিট জব্দ করা হয়। এ সময় টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায় নি। তবে এ ব্যাপারে রেলস্টেশন মাষ্টার জানিয়েছেন টিকিট বোকিং ক্লার্ক রহিম ও আরেক জন দায়িত্বে ছিলেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে তাদের দুজনকে না পাওয়ায় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ জানান, টিকিটের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলা দেওয়ার জন্য স্টেশন মাষ্টারকে নির্দেশRead More
নবীনগরের কুকুরের কামড়ে আহত ১০
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বুধবার পৃথক পৃথক স্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। পৌর এলাকার আলীয়াবাদ গ্রামেই বেওয়ারিশ কুকুরের কামড়ে ৮ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত আলীয়াবাদ গ্রামের মেহেদী (১০), সানি (১০), ও কুরবানপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপরদিকে বগডহর গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে আরো ২ জন আহত হয়েছে। গুরুত্বর আহত আলীয়াবাদ গ্রামের ফুল চান (৬০), সোহাগ(১০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক হাবিবুর রহমান মিলন অগ্রণী ভূমিকা পালন করেছেন-মোকতাদির চৌধুরী এম.পি
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট ॥ প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান মিলন ছিলেন একজন কিংবদন্তীতূল্য সাংবাদিক। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল। গণতন্ত্রের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন দুঃসময়ের কান্ডারি। হাবিবুর রহমান মিলন আজীবন দেশ ও জাতির জন্য কাজ করে গেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, আজ সাংবাদিকদের অভিভাবক হাবিবুর রহমান মিলন নেই। আমরা তারRead More

সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ:: ১ জন নিহত
ডেস্ক ২৪:: সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বজলু মিয়া (৬২) নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুমান (২৮), শাহেদ আলী (৩৮) ও অলী মিয়াকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে কাঁঠাল ভর্তি পিকআপভ্যান ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে পিকআপভ্যান ও মাইক্রোবাসটির সাথে আরও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। তিনি জানান, এতে ৮ জন গুরুতর আহত হলে তাদেরRead More