রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান :: কাউন্টার থেকে ১৪৪ টি টিকিট জব্দ
[Web-Dorado_Zoom]
স্টাফ রিপোর্টার ॥ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিষ্টেট (এনডিসি) সাব্বির আহমেদ এর নেতৃত্বে অভিযান চলাকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারে ব্রাহ্মণবাড়িয়া- ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া- চট্টগ্রাম গামী ট্রেনের অগ্রিম কেটে রাখা ১৪৪টি টিকিট জব্দ করা হয়। এ সময় টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায় নি। তবে এ ব্যাপারে রেলস্টেশন মাষ্টার জানিয়েছেন টিকিট বোকিং ক্লার্ক রহিম ও আরেক জন দায়িত্বে ছিলেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে তাদের দুজনকে না পাওয়ায় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ জানান, টিকিটের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলা দেওয়ার জন্য স্টেশন মাষ্টারকে নির্দেশ দেওয়া হয়েছে।
« নবীনগরের কুকুরের কামড়ে আহত ১০ (Previous News)
(Next News) বাঞ্ছারামপুর সাব রেজিস্ট্রি অফিসে ১০টি পেট্রোল বোমা »



















