June, 2015
আগ্নেয়াস্ত্রসহ ০১ জন আটক
গত ২৭ জুন ২০১৫খ্রিঃ রাত্র ০১.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ নুরুল আমিন ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সরাইল থানাধীন উচালিয়াপাড়া ফেরদৌস মিয়ার ভাড়াঘর হতে মোঃ মনির হোসেন @ মনির(৩১), পিতা-সুলতান মিয়া, সাং-লবখা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া আসামীল দখল হতে দেশী তৈরী ওয়ান সুটার গান, লম্বা সারে ১৯ ইঞ্চি ও ২টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং ডাকাতি হামলা সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। আটককৃত মনিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাRead More
পবিত্র মাহে রমজানের রহমত আমাদের সকলের উপর বর্ষিত হউক– এডঃ রেজাউল ইসলাম ভূইয়া
গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার সাবেক পৌর মেয়র নুরুল হক ভূইয়া, ইঞ্জিনিয়ার দারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি ওয়াহেদুল হক ওয়াহাব, আখাউড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নজরুল হক ধনু, বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেছার আহমেদ শের শাহ, সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুলRead More
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
ডেস্ক ২৪:: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ‘পিপলস এগেইন্সড ভায়োলেন্স ইন ইলেকশন’ (পেইভ) শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা শহরের কোটবাড়ি রোডেরহয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। আজ রোববার ও আগামিকাল সোমবার যথারীতি একই সময়ে এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন হাঙ্গারের প্রশিক্ষক মাহমুদুর রহমান ফয়েজ, মাস্টার ট্রেইনার তুহিন আফসারী ও পেইভ-এর ডিভিশনাল কো-অর্ডিনেটর মাইমুনা আক্তার রুবি।উক্ত প্রশিক্ষণে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেনRead More
কসবার ৫মামলার আসামী হারুন ৫০টি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের কৃত চাঁদাবাজি,চোরাচালানি ও সস্ত্রাসীকর্মকান্ডসহ ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হারুন মিয়া (৫৫)কে ৫০টি ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনাটি ঘটেছে ২৭ জুন বিকালে কসবা রেলষ্টেশন এলাকার খাড়পাড়া নামক স্থানে।কসবা থানার ওসি তদন্ত মোঃ মহিউদ্দিন জানান গোপন সংবাদের ভিওিতে কসবা থানার এ এস আই ফারুক হোসেন সহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে ৫০টি ইয়াবাসহ হাতে নাতে আট করেন। তাঁর বিরুদ্ধে কসবা থানায় ৫টি মামলা রয়েছে এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিলেন। এবং গ্রেফতারকৃত আসামী হারুন মিয়া(৫৫)পিতা-মৃত-জুক্ষদ আলী,গ্রাম-খাড়পাড়া,কসবা পৌরসভা,ব্রাহ্মণবাড়িয়া বলে পুলিশ জানান।
কসবায় নবগঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভা
কসবা প্রতিনিধি :: বঙ্গবন্ধু সৈনিকলীগ কসবা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ২৫ জুন দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এড.এ কে এম আজিজুর রহমান,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ। Ÿক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান,বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ সামছুলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি জেলা শাখার উদ্যোগে স্থানীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিটন দেব, জেলা উদীচীর সহ-সভাপতি ফারুক আহাম্মদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সোহেল, সাহিত্য একাডেমির সদস্য নূরুল আমিন প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন তা এখনRead More
ডাকাতির প্রস্তুতিকালে আখাউড়ায় ডাকাত গ্রেপ্তার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে আখাউড়া পৌর শহরের রেলওয়ে রানিং রুম এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।গ্রেপ্তারকৃতের নাম সুমন মিয়া-(৩৭)। সে পৌর শহরের দেবগ্রাম গ্রামের জিল্লুর রহমানের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সুমন সহ ৭/৮ জনের একটি ডাকাত দল রেলওয়ে রানিং রুম এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে একটি ছোড়াসহ সুমনকে আটক করে, বাকীরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম-মাধ্যম দিয়েRead More
বিজয়নগরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবতীর মৃত্যু
শামীম উন বাছির::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের বিজয়নগর উপজেলার মুকন্দপুর রেলষ্টেশন এলাকা। নিহতের নাম নাজমা আক্তার-(২৭)। সে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাবেদ মিয়ার কন্যা।এলাকাবাসী জানান, গতকাল দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাজমা আক্তারের পা দুটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামির পলায়ন ॥ দুই পুলিশ সদস্য ক্লোজড
শামীম উন বাছির::ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ সংলগ্ন রেলগেট এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আবু সুফিয়ান সুমন (৩৫) নামের এক আসামি পালিয়ে গেছে। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়া সুমন আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে । ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামি সুমনকে আজ ভোররাতে ডাকাতি প্রস্তুতি মামলায় আখাউড়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে জেলা জজ আদালতে পাঠানো হয়।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামির পলায়ন ॥ দুই পুলিশ সদস্য ক্লোজড
শামীম উন বাছির::ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ সংলগ্ন রেলগেট এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আবু সুফিয়ান সুমন (৩৫) নামের এক আসামি পালিয়ে গেছে। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়া সুমন আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে । ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামি সুমনকে আজ ভোররাতে ডাকাতি প্রস্তুতি মামলায় আখাউড়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে জেলা জজ আদালতে পাঠানো হয়।Read More



















