Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামির পলায়ন ॥ দুই পুলিশ সদস্য ক্লোজড

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির::ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ সংলগ্ন রেলগেট এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আবু সুফিয়ান সুমন (৩৫) নামের এক আসামি পালিয়ে গেছে। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়া সুমন আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামি সুমনকে আজ ভোররাতে ডাকাতি প্রস্তুতি মামলায় আখাউড়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে জেলা জজ আদালতে পাঠানো হয়। সেখানে সে অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে একটি সিএনজি অটোরিক্সায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। এসময় সে সিএনজি অটোরিক্সা থেকে হাতকড়াসহ লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলো আখাউড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মান্নান ও মো. ফজলু।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে এবং ঘটনার তদেন্ত তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares