May, 2015
দরপত্র আহবান ছাড়াই সরাইল প্রাণি সম্পদ হাসপাতালে গাছ বিক্রয়
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইল প্রাণি সম্পদ হাসপাতালে গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। পত্রিকায় দরপত্র বিজ্ঞাপন ছাড়াই লক্ষাধিক টাকা মূল্য নির্ধারন করে কৌশলে বিক্রি করা হয়েছে ৩৬ টি কাঠের গাছ। সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া নিয়েও চলছে ম্যানুয়েল বিতর্ক। এ অনিয়ম মানতে নারাজ ইউএনও। তবে প্রাণি সম্পদ কর্মকর্তা বলছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই পত্রিকায় দরপত্র বিজ্ঞাপন ছাড়া নিয়ম মাফিক ওই গাছ গুলো বিক্রয় করা হয়েছে। প্রাণি সম্পদ কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরের ছোট বড় ভিন্ন জাতের ৩৬টি কাঠের গাছ। বন কর্মকর্তা মেহগনি ও শিল কড়ই প্রতি ঘনফুট কাঠের মূল্য ৩’শRead More
মোখলেসুর রহমান জীবনের পায়ে অস্ত্রোপচার ::শাফা কামনা করে দোয়া প্রার্থণা
বিশেষ সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও ব্রহ্মণাবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণসম্পাদক সাংবদিক মোখলেসুর রহমান জীবনের পায়ে আবারো অস্্রপচার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় হালদার পাড়াস্থ কমফোর্ট ফিজিও থ্যারাপী ও জেনারেল হাসপাতালে ঢাকা থেকে আগত (অর্থ) ফেলো, বাত, ব্যাথা, প্যারালাইসিস ও হাড় জোড়া বিশেষজ্ঞ সার্জন ডা: সৈয়দ ইসরার কামালের তত্ত্বধানে অ¯্রপচার সফলভাবে সম্পন্ন হয়। তিনি বর্তমানে কমফোর্ট হাসপাতালেই চিকিৎসাধী আছেন। সাংবাদিক জীবন তাঁর জীবদ্দশায় চলার পথে জানা অজানা সকল ভূলত্রুটি’র ক্ষমা প্রার্থণা করে রোগ-বালাই থেকে আশু শাফা’র জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থণা কামনা করেছেন।
নাসিরনগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকের অংশগ্রহনে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৯শ ১২ টাকার উম্মুক্ত বাজেট আজ রবিবার পেশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৯১২ টাকা। ব্যয় ৯৫ লাখ ৯৯ হাজার ৯১২ টাকা এবং ১০ লাখ ১৪ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এসময় ইউনিয়নের সমস্যা,সম্ভাবনা ও প্রাপ্তি তুলে ধরে মুক্ত আলোচনায়Read More
বিটঘরে ১৬ দিনের মাথায় ফের ইউপি সদস্য খুন
জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইয়াসমীন বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার উত্তর বিটঘর গ্রামের নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, রাতে পরিবারের লোকজন তাঁর ঘরের দরজায় কড়া নাড়ে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ইয়াসমীনের গলাকাটা লাশ দেখতে পান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনাRead More
মহিলা ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার
জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইয়াসমীন বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার উত্তর বিটঘর গ্রামের নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, রাতে পরিবারের লোকজন তাঁর ঘরের দরজায় কড়া নাড়ে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ইয়াসমীনের গলাকাটা লাশ দেখতে পান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এRead More
বজ্রপাতে কৃষকের মৃত্যু
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. জমির আলী (৫০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছে। তিনি উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের ইমন আলীর ছেলে। ঘাস কেটে বাড়ি ফেরার পথে তিনি ঘটনাস্থলেই মারা যান। সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরীক্ষার ফল শুনে মৃত্যু
এস.এস. সিতে ফেল করায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আমেনা আক্তার নামে এক পরীক্ষার্থী মারা গেছে। আমেনা আক্তার আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও দেবগ্রামের বাসিন্দা মো. মন্তাজ মিয়ার মেয়ে। সে দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়।আমেনার বাবা মন্তাজ মিয়া জানান, ফল খারাপ করায় সে খাওয়া বন্ধ করে দেয়। এছাড়া সে আগে থেকেই তার শ্বাসকষ্টের রোগী ছিল। বেলা দুইটার দিকে আমেনা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে এসে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ডেকে পাঠাই। এক ডাক্তার এসে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে হাসপাতালে আনার জন্যRead More
৪ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ !!
জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের ৪ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে । অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যত। পূর্ব বিরোধের জেরে সংর্ঘষের সময় আহত এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ওই গ্রামের জুলহাস মিয়ার পরিবার গ্রাম ছাড়া হয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়ানোতে সপ্তাহ যাবত বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় তাদের লেখা পড়া বন্ধ হয়ে গেছে। বিবরণে প্রকাশ, পূর্ব বিরোধ কেন্দ্র করে মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের জুলহাস মিয়ার সাথে গত ২১মে একই এলাকার বৃদ্ধ নজির হোসেন (৫৫) এর বাক বিতন্ড ও মারামারি হয়। এতে আহত হয়ে ঐ বৃদ্ধ ঢাকায় একটি হাসপাতালেRead More
যাওয়ার সময় দিয়ে যাব !!!
“কোন সমস্যা নেই, আমি বদলি হয়ে যাবার সময় সই দিয়ে সব পাওনা (ফি) পরিশোধ করব” সরকারি ডাকবাংলো ব্যবহার করে নির্ধারিত সময়ে বিল না দেয়ার বিষয়ে এমন মন্তব্য করেছেন জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আলিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে দায়িত্বে যোগদানের পর হতে মাসের পর মাস নির্ধারিত ফি পরিশোধ ছাড়াই কাউতুলিস্থ জেলা পরিষদ ডাক বাংলোতে অবস্থান করছেন জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী ও সচিব। ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর কাছে এমন অভিযোগ আসার পর অনুসন্ধানে জানা যায়, পূর্বের প্রকৌশলী এখনও ছাড়েননি অফিসারদের জন্য বরাদ্দকৃত শহরের মৌড়াইল এলাকায় অবস্থিত ডাকবাংলো। এ সুযোগে তারা নিয়মিত সরকারীRead More



















