Main Menu

পরীক্ষার ফল শুনে মৃত্যু

[Web-Dorado_Zoom]


এস.এস. সিতে ফেল করায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আমেনা আক্তার নামে এক পরীক্ষার্থী মারা গেছে। আমেনা আক্তার আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও দেবগ্রামের বাসিন্দা মো. মন্তাজ মিয়ার মেয়ে। সে দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়।
আমেনার বাবা মন্তাজ মিয়া জানান, ফল খারাপ করায় সে খাওয়া বন্ধ করে দেয়। এছাড়া সে আগে থেকেই তার শ্বাসকষ্টের রোগী ছিল। বেলা দুইটার দিকে আমেনা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে এসে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ডেকে পাঠাই। এক ডাক্তার এসে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে হাসপাতালে আনার জন্য রওয়ানা হলে পথিমধ্যেই সে মারা যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ আলম জানান, মেয়েটি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছে। খবর পেয়ে আমরা তার বাড়িতে একজন ডাক্তার পাঠাই। পরে স্থানীয় একটি ক্লিনিকে আনার পথে সে মারা যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares