Main Menu

January, 2015

 

বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে, যানচলাচল বন্ধ

নবীনগর বাঞ্ছারামপুর সড়কের জীবনগঞ্জ বাজার এলাকায় বেইলী ব্রীজ ভেঙ্গে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে রাস্তার ঠিকাদারি কাজের বালি নিয়ে ৭ টন একটি ট্রাক জীবনগঞ্জ বাজারে যাচ্ছিল। ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট -১৬০১৮৮)ব্রীজের উপরে উঠতেই একটি বিকট শব্দে ব্রীজটি ভেঙ্গে পড়ে। এতে ওই ট্রাকের হেলপার বাবু (২৫)গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জেলা এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার শ্যমল ভট্টাচার্য তাৎক্ষনিক পরিদর্শন করে জনান, বেইলী ব্রীজটি সম্পূর্ণ মেরামত করতে প্রায় ১৫দিন সময় লাগবে।   


জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রেজাউল ইসলাম :যুব সংহতির অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় যুব সংহতির পক্ষে সভাপতি সৈয়দ মোকাব্বের, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সহ সভাপতি এডঃ হোসাইন আহমেদ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম খান বাবু ও সাংগঠনিক সম্পাদক সোলেমান মজুমদার প্রমুখ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সুদক্ষ নেতৃত্বে জাতীয় পার্টির কর্মকান্ড আরো এগিয়ে যাবে। তারা এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আজিমের পিতার মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিমের পিতা হাজী মোঃ হিরণ মিয়া (৮০) শুক্রবার বাদ জুম্মা শহরের কান্দিপাড়াস্থ তাহার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তাহার মৃত্যুতে এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির) গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সুহিলপুরে ডাকাতদের সাথে পুলিশের গুলি বিনিময়: ডাকাতির সরঞ্জামসহ কুখ্যাত ডাকাত কামাল গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও  এসআই/মনিরুজ্জামান ভুইয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০১.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করার সময় অত্র থানাধীন সুহিলপুর ৩নং গ্যাস ফিল্ডের অনুমান ৩০০ গজ দক্ষিণে কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্বপার্শ্বে খালি জায়গায় উপস্থিত হওয়া মাত্রই ৩০/৩৫ জনের একটি ডাকাত দল পুলিশের উপর লক্ষ্য করিয়া এলোপাথারী বোমা নিক্ষেপ ও গুলি বর্ষন শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুরে এবং এ সময় ঘটনাস্থল হতে ০১ জন কুখ্যাত ডাকাতRead More


সরাইলে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::সরাইলে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চুন্টা মুক্তমঞ্চ প্রাঙ্গনে বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মাসুদুর রহমানের সহযোগিতায় আইন শৃঙ্খলা উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভার পর শীতের কম্বল বিতরন করেন অতিথিরা। স্থানীয় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (এস ডব্লিউ এফ) আয়োজনে ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ তারেক কামাল। এ ছাড়া বক্তব্য রাখেন-  সৈয়দ গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিল্পপতি মোঃ নজরুল ইসলাম সুমন, সহকারি অধ্যাপক শেখর কুমার দেব ও এস ডব্লিউ এফ- এর সম্পাদকRead More


পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিমের পিতার মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

    ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিমের পিতা হাজী মোঃ হিরণ মিয়া (৮০) গতকাল বাদ জুম্মা শহরের কান্দিপাড়াস্থ তাহার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তাহার মৃত্যুতে এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির) গভীর শোক প্রকাশ করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


শেখ মোঃ আজিমের পিতা হাজী মোঃ হিরণ মিয়ার মৃত্যুতে পৌর বিএনপির শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিমের পিতা হাজী মোঃ হিরণ মিয়া (৮০) গতকাল বাদ জুম্মা শহরের কান্দিপাড়াস্থ তাহার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তাহার মৃত্যুতে এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহফুজ মেম্বার, পৌর বিএনপি নেতা এডঃ এ. এফ. এম. সামসুল আরেফিন, ইমতিয়াজ জুবায়ের বাবু, সামসুল আরেফিন সজীব, সুহেল জাহান ও হেলাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


বাংলাদেশি প্রকৌশলীদের সেবায় মান উন্নয়নের প্রতিশ্র“তি আইইবি’র কাতার শাখা নতুন কমিটি গঠন

আবু হানিফ রানা, (দোহা, কাতার থেকে)::বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাতার শাখার ২০১৫-২০১৬ কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।  ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আলী আজম খুরশিদ এবং অনারারী সেক্রেটারী প্রকৌশলী আরিফ উদ্দৌলা পাহলোয়ান। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, প্রকৌশলী সিদ্দিকুর রহমান জাহিদ,  প্রকৌশলী আব্দুল আউয়াল, প্রকৌশলী দিপক চন্দ্র বিশস, প্রকৌশলী মোকাম্মেল হক, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোঃ আব্দুল আওয়াল, প্রকৌশলী মোঃ হাবিব উল্লাহ, প্রকৌশলী সায়েফ উল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল কাদের চোধুরী, প্রকৌশলী মাহমুদুল হাসান ভুঁইয়া, প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, প্রকৌশলী আমিরRead More


অবৈধ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশবাসী এবং প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ

আবু হানিফ রানা, (দোহা) কাতার থেকে::অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এই দুঃশাসনের বিরুদ্ধে জনতার জয় সুনিশ্চিত। এ বিজয়কে বেগবান করতে হলে মধ্যপ্রাচ্য প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ দেশবাসীকে আরও বেশি শক্তি, সমর্থন ও সাহস যোগাবে। ঐক্যবদ্ধ জনগণের সম্মিলিত শক্তির সামনে একদলীয় অবৈধ শাসক এবং তার পেটোয়া বাহিনী হার মানতে বাধ্য হবে। পৃথিবীর ইতিহাসে শক্তি দিয়ে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। গতকাল ৮ জানুয়ারি কাতারের রাজধানী দোহায় তারেক রহমানের সম্পাদনায় প্রকাশিত ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক’ শীর্ষক প্রামাণ্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেRead More


নাসিরনগরে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের ধুম্রজাল :থানায় অপমৃত্যুর মামলা, আদালতে খুনের মামলা রুজ্জু

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর:: ব্রাক্ষণবাড়িয়াঃÑনাসির নগরে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ কী হত্যা না আত্মহত্যা ? থানায় অপমৃত্যুর মামলা হলেও আদালতে খুনের মামলা রুজু হয়েছে ।ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর ১৪,ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের ভুবণ গ্রামে।নিহত ব্যাক্তির নাম মোঃ আনব আলী (৬২)।মামলা ও প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা গেছে ।নিহত আনব আলী ও তার প্রতিবেশী মোঃ জুর মিয়ার লোক জনের মাঝে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ।ওই ঘটনায় ২৫ ডিসেম্ভর জুর মিয়ার লোকজন আনব আলীর লোকজন কে মারপিট করে ।মারপিটের ঘটনায় আনব আলীর ভাতিজা মোঃ আলাউদ্দিনRead More


This site is protected by wp-copyrightpro.com