বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে, যানচলাচল বন্ধ
[Web-Dorado_Zoom]

নবীনগর বাঞ্ছারামপুর সড়কের জীবনগঞ্জ বাজার এলাকায় বেইলী ব্রীজ ভেঙ্গে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে রাস্তার ঠিকাদারি কাজের বালি নিয়ে ৭ টন একটি ট্রাক জীবনগঞ্জ বাজারে যাচ্ছিল। ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট -১৬০১৮৮)ব্রীজের উপরে উঠতেই একটি বিকট শব্দে ব্রীজটি ভেঙ্গে পড়ে। এতে ওই ট্রাকের হেলপার বাবু (২৫)গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জেলা এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার শ্যমল ভট্টাচার্য তাৎক্ষনিক পরিদর্শন করে জনান, বেইলী ব্রীজটি সম্পূর্ণ মেরামত করতে প্রায় ১৫দিন সময় লাগবে।
« জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রেজাউল ইসলাম :যুব সংহতির অভিনন্দন (Previous News)



















