Main Menu

আওয়ামীলীগ নেতা মিজানুর রহমানের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপির শোক

[Web-Dorado_Zoom]

সদর উপজেলার চাপুইর গ্রামের কৃতিসন্তান, চাপুইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এক শোকবার্তায় তিনি বলেন মিজানুর রহমান ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। শিক্ষার উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares