Main Menu

ইদুঁরের ওষুধ খেয়ে যুবকের আত্মহত্যা

[Web-Dorado_Zoom]

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে সামসুল হকের ছেলে জিয়াউর রহমান (৩০) নামের এক যুবক ইদুঁরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি গত  মঙ্গলবার রাতে ঘটলেও উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন অবস্থায় পর দিন বুধবার সকালে তার মৃত্যু হয়। ফেরি ব্যবসায়ী জিয়াউর রহমান গত মঙ্গলবার শ্বশুর বাড়ি থেকে আসে। বাড়িতে আসার পর মা-বাবার সাথে কথাকাটা হলে রাতে ঘরে থাকা ইদুঁর মারার ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করলে সকালে সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য ২০১৩ সালে আর রহমান(২৮) নামের সামসুল হকের আরেক ছেলে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছিল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares