Main Menu

তিতাসে নদীতে নৌকা বাইচে মাঝিদের সংঘর্ষে একজন নিহত

[Web-Dorado_Zoom]

 

ডেস্ক ২৪:: তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে এরশাদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় এরশাদকে গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।  নিহত এরশাদ জেলার বিজয়নগরের গোপিনাথপুর এলাকার হেকমত আলী মিয়ার ছেলে।

শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে তিতাস নদীর শশ্মানঘাট এলাকায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের নৌকার সঙ্গে একই উপজেলার মনিপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের নৌকার ধাক্কা লাগে।

এ সময় উভয় নৌকার মাঝিরা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বুল্লা গ্রামের এরশাদসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এমন কথা জানান ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।

নিহতের পরিবারে কাছ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের  এই জ্যেষ্ঠ  কর্মকর্তা।

 

 

 

 

 

 

49






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares