১০০ বোতল ভারতীয় মদসহ গোয়েন্দা পুলিশের কাছে একজন আটক
[Web-Dorado_Zoom]
০১ সেপ্টেম্বর ২০১৫খ্রিঃ সকাল ০৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন তালতলা ব্রীজ সংলগ্ন সৈয়দাবাদ-নয়নপুর সড়কের উপর হতে তল্লাশী করে মোঃ রিপন মিয়া(১৯) পিতা-আলী আকবর সাং-সাহাপুর, হোসেনপাড়া থানা-কসবা জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
« বিশ্ববাজারে গ্যাস ও তেলের দাম কম হওয়া সত্ত্বেও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের পকেট কাটার শামিল (Previous News)
(Next News) জেলা বিএনপির উদ্দ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »



















