Main Menu

জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন

[Web-Dorado_Zoom]


বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২০৪০ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে দুপুরে ১ ঘন্টা বিরতি থাকবে। ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন উপ-কমিটি। এই মুহুর্তে চারদিকে  নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে চারদিক। নির্বাচনে আক্কাছ- খোকন এবং কালাম- সেলিম দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন, সুশীল সমাজ, সহযোগী সংগঠন, প্রতিদ্বন্ধি প্রার্থী ও তাদের কর্মী সমর্থকসহ সাধারণ ভোটারদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২০৪০ এর ত্রি-বার্ষিক নির্বাচন উপ-কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান তানিম এবং চেয়ারম্যান মোঃ শাহ আলম।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares