Main Menu

নাসিরনগরের বিভিন্ন বিলে পোনা মাছ অবমুক্তকরণ

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিল বাগ লঙ্গন, বালিয়াজুরি, উত্তর বাল্লা, বিল হুরল, বিল লেবড়া সহ বিভিন্ন বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। রবিবার বেলা ১ ঘটিকায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের হুরল বিলে পাঁচ হাজার কেজি বিভিন্ন জাতের পোন মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ ছায়েদুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুল গাফ্ফার চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত, গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares