Main Menu

রিয়াদ আওয়ামীলীগ সভাপতি কাজী সেলিম রেজার উদ্যোগে শাহাদাৎ বার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

সৌদী আরবস্থ রিয়াদ আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট সমাজসেবী  আলহাজ্ব কাজী সেলিম রেজার উদ্যোগে গতকাল ২৭ আগষ্ট’২০১৫  ইং বৃহস্পতিবার ব্যাপক পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল স্থানীয় পার্কভিউ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামালীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রিন্ট ও ই-মিডিয়ার প্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ জাকির হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,  জেলা কৃষকলীগের সভাপতি সাদেকুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, সাবেক জিপি এড. হাবিব উল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলমগীর হুদা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাল, জেলা আওয়ামীলীগ নেতা শাহ আলম, গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ্, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লু মিয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর আবুল বাশার, আলী আহসান কাউসার, সাবেক কমিশনার নেহার মিয়া, আতিকুর রহমান রিপন, জেলা ওলামা লীগের সভাপতি আলহাজ্ব মাওলানা মুনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মুফতি নূরুল ইসলাম প্রমূখ। জেলা যুবলীগের অন্যতম নেতা মাসুকুল কবীর এর নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-আইয়ূব নূর, অলি মিয়া, সাজিদুর রহআন বাবু,আবু সিদ্দিক, ফখরুল ইসলাম কাজল,আবুল খায়ের, খোকন মিয়া প্রমূখ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares