Main Menu

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্ডালখিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ জানান, চন্ডালখিল গ্রামে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী মো. আবু জাফর, সহকারী প্রকৌশলী মো. সেলিম খান উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares