Main Menu

কসবায় বন্দুকযুদ্ধ:: গুলিবিদ্ধ ডাকাত গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত নেতা ইব্রাহিম খানকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মনকশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই ফিরোজ (৩০) ও ফারুক (৩২)।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দন জানান, রোববার রাত পৌনে ১টার দিকে পুলিশের একটি টহল গাড়ি থানা থেকে মনকশাই এলাকার দিকে যাচ্ছিল। এ সময় ইব্রাহিমসহ ২০/২৫ জনের একটি ডাকাতদল পুলিশের গাড়িটি আটকানোর চেষ্টা করে ও গুলি ছোঁড়ে।

এসময় পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত ইব্রাহিম আহত হলে তাকে আটক করা হয়। তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। ইব্রাহিম এর কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় ৪টি ডাকাতি মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

84






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares