Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১২ কেজি ভারতীয় গাজাঁ এবং ৬০ বোতল হুইস্কি আটক

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: অদ্য ২১ আগস্ট ২০১৫ তারিখ ২০০০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ চন্ডিদার বিওপি টহল কমান্ডার নায়েক মোঃ কাইয়ুম হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালন করে লক্ষীপুর এলাকা হতে ১৫ কেজি ভারতীয় জট গাঁজা আটক, মঈনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এনামুল হক এর নেতৃত্বে মন্দবাগ এলাকা হতে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি এবং মাদালা বিওপি টহল দল কর্তৃক ১২ বোতল হুইস্কি আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি ভারতীয় গাঁজা, এবং বিভিন্ন প্রকার হুইস্কি আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরচালান বিরোধী অভিযান বিজিবি অব্যাহত রাখছে। বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে সহযোগীতা এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares