Main Menu

বিজয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

বিজয়নগর প্রতিনিধি ॥ যথাযথ মর্যাদায় বিজয়নগরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপে¬ক্স প্রাঙ্গন থেকে একটি শোক র‌্যালী বের হয়। পরে র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোক র‌্যালীতে বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানবীর ভইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক ভূইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা এবং  কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

পরে স্থানীয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares