Main Menu

ব্রাক্ষণবাড়ীয়া ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ সোমবার সকালে শহরের পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।
আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares