Main Menu

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড:: ২০টি দোকান পুড়ে ছাই:: প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আশুগঞ্জ রেলগেট এলাকার হাইওয়ের পাশের মার্কেটে সোমবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার আনোয়ার হোসেন, নাজমুল হোসেন জানান, সকালে রেলগেট এলাকার একটি মিষ্টির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের সব ক’টি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ২০টি দোকান পুড়ে যায়। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জসহ ভৈরর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আশুগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান শাহরিয়ার আল মামুন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares