Main Menu

৫০ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় অত্র মডেল থানার এসআই/আলী আক্কাস ও এএসআই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। হজুর রহমান (৩৫), পিতা-মকসুদ আলী, সাং-যাওয়ার (কান্দিপাড়া), থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ বর্তমান সাং-দেবগ্রাম (মুর্শিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ২। আল আমিন (২৫), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-বরিশল পূর্বপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া-দ্বয়েকে ০২টি প্লাস্টিকের বাজার করার ব্যাগের মধ্যে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ অবৈধ মাদক দ্রব্য (ফেন্সিডিল)সহ অত্র থানাধীন খৈয়সার সাকিনের মোদক বাড়ি মোড়স্থ বিদ্যুৎ এর খুটির গোড়ায় পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares