“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
[Web-Dorado_Zoom]

গত ২৯ জুন ২০১৫খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় দৈনিক সরোদ পত্রিকায় প্রকাশিত জেলা প্রেসক্লাব নামক সংগঠনের সাংবাদিকদের সাথে জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সাক্ষাৎ শিরোনামের সংবাদ প্রকাশিত হয়েছে। এতে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া’র উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ মানুষ মাদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ সুপার এর বক্তব্য অতিরঞ্জিত করে উল্লিখিত অংশটুকু প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশন করবেন বলে জেলা পুলিশ আশা করে।
« নাসির নগরে প্রধান শিক্ষকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (Previous News)
(Next News) “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” »



















