ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা
[Web-Dorado_Zoom]
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় ৬৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে সোমবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন।
প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকা এবং সমাপনী স্থিতি এক কোটি ৯৮ লাখ ৪১ হাজার টাকা। পরে বাজেট সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।
প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে আয় ছিল ৩৫ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা। ব্যয় ছিল ৩৩ কোটি ৮ লাখ ১৮ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ছিল দুই কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।
« প্রবীন ঔষধ ব্যবসায়ী লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী জারু মোল্লা আর নেই (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা »



















