Main Menu

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ:: ন্যাশনাল হাসপাতাল ভাংচুর

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: চিকিৎসায় নাসির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে।

জেলা শহরের টেংকের পাড়ে দ্য ন্যাশনাল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রোগী মৃতুর ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, গত বুধবার রাতে পিত্তে পাথরজনিত রোগে নাসির হোসেনকে হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার রাত সাড়ে ৮টায় অস্ত্রপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. এ.কে.এম নিজাম উদ্দিন নাসির হোসেনের অস্ত্রপচার করেন। কিন্তু নাসির হোসেনের মৃত্যু হলে রাতেই ডা. নিজাম উদ্দিনসহ হাসপাতালের সব স্টাফ পালিয়ে যান।

এ ঘটনায় শনিবার সকালে নিহত রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ডা. এ.কে. এম নিজাম উদ্দিন বলেন, ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে অপারেশনটি আমি সম্পন্ন করি। তবে আমার ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি।

জেলার সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares