Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ৯৬ বোতল হুইস্কি এবং ২২ কেজি গাঁজা আটক

[Web-Dorado_Zoom]

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক অদ্য ১৭ জুন ২০১৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালন করে ৯৬  বোতল হুইস্কি এবং ২২ কেজি গাঁজা আটক করা হয়।  ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ শাহ্জাহান  এর নেতৃত্বে ফকিরমোড়া নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় হুইস্কি আটক,  বিঞ্চপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে কাশিমপুর নামক স্থান হতে ২২ কেজি ভারতীয় গাঁজা আটক, চন্ডিদার বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ মাহমুদুল নবী এর নেতৃত্বে জয়নগর নামক স্থান হতে ২৪ বোতল হুইস্কি আটক করা হয় ।  ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি ভারতীয় হুইস্কি, গাঁজা এবং ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদক পাচার রোধে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখছে। মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিককে এগিয়ে আসার আহব্বান জানান । মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares